বৈদেশিক মুদ্রা বিধিমালা একীভূত করল বাংলাদেশ ব্যাংক ওপেন অ্যাকাউন্টে রফতানি, ডিজিটাল নথি ও বিকল্প অর্থায়নে গুরুত্বারোপ
জুলাই ৩১, ২০২৬
গাজা নিরস্ত্রীকরণ চুক্তিতে সম্মত হামাস
জুলাই ৩১, ২০২৬
বৈদেশিক মুদ্রা বিধিমালা একীভূত করল বাংলাদেশ ব্যাংক ওপেন অ্যাকাউন্টে রফতানি, ডিজিটাল নথি ও বিকল্প অর্থায়নে গুরুত্বারোপ
জুলাই ৩১, ২০২৬
গাজা নিরস্ত্রীকরণ চুক্তিতে সম্মত হামাস
জুলাই ৩১, ২০২৬

পাকিস্তানে তুষারধসে বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজাসহ নিখোঁজ ১০

ব্রিটিশ স্পেশাল ফোর্সেসের সাবেক সদস্য নির্মল পুরজার জন্ম নেপালে। তিনি নিমস দাই নামেও পরিচিত। ২০১৯ সালে ছয় মাসের কিছু বেশি সময়ে বিশ্বের ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি শৃঙ্গই আরোহণে রেকর্ড গড়েন নির্মল

বিশ্বের অন্যতম উচ্চতম পর্বত ব্রড পিকে তুষারধসে নিখোঁজ হয়েছেন ১০ পর্বতারোহী, যাদের মধ্যে রয়েছেন বিশ্বখ্যাত নির্মল পুরজা। পাকিস্তানের ওই অভিযানে কয়েকটি দেশের নাগরিক ছিলেন। খবর দ্য গার্ডিয়ান।

ব্রিটিশ স্পেশাল ফোর্সেসের সাবেক সদস্য নির্মল পুরজার জন্ম নেপালে। তিনি নিমস দাই নামেও পরিচিত। ২০১৯ সালে ছয় মাসের কিছু বেশি সময়ে বিশ্বের ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি শৃঙ্গই আরোহণে রেকর্ড গড়েন নির্মল। এর আগে এ রেকর্ড ছিল সাত বছরের।

আলপাইন ক্লাব অব পাকিস্তান গতকাল জানিয়েছে, ৪৩ বছর বয়সী নির্মল পুরজার নেতৃত্বাধীন অভিযাত্রী দলের ওপর তুষারধস নেমেছে—এমন ‘অত্যন্ত উদ্বেগজনক’ খবর তারা পেয়েছে।

ক্লাবটির ভাইস প্রেসিডেন্ট কারার হায়দরি বলেন, ঘটনার পর থেকে পর্বতারোহীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

হায়দরি জানান, অভিযানে পাঁচজন নেপালি পর্বতারোহীর পাশাপাশি যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ওমান ও চীনের একজন করে পর্বতারোহী ছিলেন। আরো একজন বিদেশী পর্বতারোহীও ছিলেন এই দলের সদস্য।

আলপাইন ক্লাব জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে হেলিকপ্টারও মোতায়েন করা হবে।

কারাকোরাম পর্বতমালায় অবস্থিত ৮ হাজার ৪৭ মিটার (২৬ হাজার ৪০১ ফুট) উচ্চতার ব্রড পিক বিশ্বের ১২তম সর্বোচ্চ পর্বত।

২০২১ সালে নেটফ্লিক্সের একটি প্রামাণ্যচিত্রের মাধ্যমে নির্মল পুরজা বিশ্বজুড়ে পরিচিতি পান। এতে এ বিশ্বের ১৪টি সর্বোচ্চ শৃঙ্গ জয়ের তার রেকর্ডগড়া অভিযানের গল্প তুলে ধরা হয়।

নির্মল পুরজা তার অভিযানে অতিরিক্ত অক্সিজেন ব্যবহার করেছিলেন। তার মতে, এত বড় চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সিদ্ধান্তটি যৌক্তিক ছিল।

২০০৩ সালে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন নির্মল এবং ২০০৯ সালে রয়্যাল মেরিনসে অন্তর্ভুক্ত হন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *