
ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক সাড়ে ৫ কোটি টাকার নির্মাণকাজে ধীরগতি, দীর্ঘ যানজটে ভোগান্তি
জুলাই ৩১, ২০২৬
ভরিপ্রতি স্বর্ণের দাম বেড়েছে ২২১৬ টাকা, রৌপ্য অপরিবর্তিত
জুলাই ৩১, ২০২৬
জামির উদ্দিন ভোলার বোরহানউদ্দীন উপজেলার বড় মানিকা এলাকার এবং রোকাইয়া আক্তার ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা
বান্দরবানের রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন মো. জামির উদ্দিন (৩২) ও রোকাইয়া আক্তার (৩০)। জামির উদ্দিন ভোলার বোরহানউদ্দীন উপজেলার বড় মানিকা এলাকার এবং রোকাইয়া আক্তার ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা।
জানা যায়, বুধবার রাতে ছয়টি মোটরসাইকেলে মোট ১০ জন পর্যটক ঢাকা থেকে বান্দরবানের রুমায় যান। তারা বগালেক এলাকার একটি কটেজে ওঠেন। পরদিন বৃহস্পতিবার বিকালে তারা বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যান। সেখানে ছবি তোলা শেষে আটজন ফিরে এলেও জামির ও রোকাইয়া মোটরসাইকেল নিয়ে ভিউ পয়েন্ট অতিক্রম করে সামনের দিকে চলে যান।
সঙ্গে থাকা গাইড মো. ইসমাইল সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি বগালেক সেনাবাহিনী ক্যাম্পে জানান। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে শুরু হয় তল্লাশি অভিযান। এরপর রাত প্রায় ১১টার দিকে ভিউ পয়েন্ট সংলগ্ন পাহাড়ি খাদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, বগালেক ভিউ পয়েন্ট এলাকার পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।


