এনসিপির ওপর সরকার ‘সন্ত্রাসী’ লেলিয়ে দিয়েছে: জামায়াতে ইসলামী
জুলাই ৩০, ২০২৬
বিরোধীদলীয় চিফ হুইপকে হেনস্তায় ১১ দলীয় ঐক্যের নিন্দা, বিচার দাবি
জুলাই ৩০, ২০২৬
এনসিপির ওপর সরকার ‘সন্ত্রাসী’ লেলিয়ে দিয়েছে: জামায়াতে ইসলামী
জুলাই ৩০, ২০২৬
বিরোধীদলীয় চিফ হুইপকে হেনস্তায় ১১ দলীয় ঐক্যের নিন্দা, বিচার দাবি
জুলাই ৩০, ২০২৬

যাদের জনগণ ভোট দেয়নি, তাদের জেলা প্রশাসক বানিয়েছে বিএনপি: রুমিন ফারহানা

সাম্প্রতিক সময়ে সরকারের ‘দলীয়’ জেলা প্রশাসক নিয়োগ নিয়ে মুখ খুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে এ নিয়ে কথা বলেছেন তিনি।
তিনি বলেন, ‘এই ভরা জোয়ারে যেসব জেলায় বিএনপির এমপি প্রার্থীরা ফেল করেছে, যাদের জনগণ ভোট দেয় নাই, ন্যূনতম কোনো জনপ্রিয়তা যাদের নাই, তাদের জেলা প্রশাসক বানিয়েছে বিএনপি।’

টকশোতে তিনি বলেন, ‘আজকে আলোচনায় এসেছে যে ‘পদই যথেষ্ট আর কোন যোগ্যতার প্রয়োজন নাই’। ঠিক এই বিষয়টির বিরোধিতা করেই কিন্তু গণঅভ্যুত্থানের জন্ম হয়েছিল। বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দিয়েছে। একজন সোয়েটার ফ্যাক্টরির মালিককে বাংলাদেশ ব্যাংকের প্রধান বানিয়েছে এই সরকার।’

রুমিন ফারহানা বলেন, প্রত্যেকটা জেলায় জেলায়, যেই জেলায় যে এমপি ক্যান্ডিডেট ফেল করেছে অর্থাৎ জনগণ এই বিএনপির ভরা জোয়ারের সময় যাদেরকে ভোট দেয় নাই সেই মানুষগুলোকে জেলার মাথা হিসেবে বসিয়ে দিয়েছে। জেলায় জেলায় প্রশাসক নিয়োগ করেছে। দলের ন্যূনতম যাদের কোন জনপ্রিয়তা নাই, ভোট পায় নাই, ফেল করেছে কিংবা যাদের নমিনেশন দিতে পারে নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *