ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪
জুলাই ৩০, ২০২৬
বাধ্যতামূলক অবসর ঘিরে চাপে প্রশাসন বাড়ছে অনিশ্চয়তা
জুলাই ৩০, ২০২৬
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪
জুলাই ৩০, ২০২৬
বাধ্যতামূলক অবসর ঘিরে চাপে প্রশাসন বাড়ছে অনিশ্চয়তা
জুলাই ৩০, ২০২৬

মতবিনিময়ে রুহুল কবির রিজভী জিয়া পরিবারের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনে তৈরি হয় জুলাই অভ্যুত্থানের পটভূমি

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের নিরন্তর সংগ্রামের মধ্য দিয়েই ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘১৭ বছরের নিরন্তর রক্ত ঝরানো সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান গড়ে ওঠে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের নেতৃত্বে যে অভিনব প্রতিরোধ ও প্রতিবাদের আবহ তৈরি হয়েছিল, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। অসংখ্য ছাত্র-ছাত্রী ও কিশোর-কিশোরীর আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে।’

তিনি আরো বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের পতনের পর মানুষের প্রত্যাশা ছিল বাক্‌স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ও নির্ভয়ে চলাচলের অধিকার নিশ্চিত হবে। এসব অধিকারের জন্য খালেদা জিয়া এবং পরে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতা, শ্রমিকসহ সর্বস্তরের মানুষের গণজাগরণ সৃষ্টি হয়।’

প্রধানমন্ত্রীর এ রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘জুলাইয়ের চূড়ান্ত পরিণতি ঘটে ৫ আগস্ট। সেদিন অবসান ঘটে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের। সে কারণে আমরা একটি নতুন ধারণাও পেয়েছি। জুলাইয়ের এ বিপ্লবকে ৫ আগস্ট পর্যন্ত মিলিয়ে একটি সংগ্রাম ও রক্ত ঝরানো গণ-অভ্যুত্থানের মাস হিসেবে ঘোষণার কথা আমরা শুনেছি এবং জানতে পেরেছি।

জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে গত বছরের মতো এবারো বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এ উপলক্ষে আগামী ৪ আগস্ট রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় বিএনপির কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহসাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *