
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক মিরসরাই শিল্পাঞ্চলে ৩০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো
জুলাই ২৯, ২০২৬
হত্যা
জুলাই ২৯, ২০২৬ফরিদপুরে সবজি বিক্রেতা ফয়সাল শেখ হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
ঘটনার প্রায় ১৪ বছর পর গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক মোহাম্মাদ বদিউজ্জামান এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন চাঁন সরদার, তারা সরদার ও বাবুল আকন্দ। রায় ঘোষণার সময় বাবুল আদালতে উপস্থিত ছিলেন, পরে তাকে কারাগারে পাঠানো হয়। পলাতক চাঁন ও তারার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ২০১২ সালের ৫ সেপ্টেম্বর ফয়সালকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হলে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন।


