বাণিজ্যমন্ত্রী পণ্যের সরবরাহ স্থিতিশীল রাখতে এআইভিত্তিক ডাটা বিশ্লেষণ ব্যবস্থা চালুর উদ্যোগ
জুলাই ২৮, ২০২৬
বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীদের হয়রানি, ফের কর্মসূচির হুঁশিয়ারি ককরোচ পার্টির
জুলাই ২৮, ২০২৬
বাণিজ্যমন্ত্রী পণ্যের সরবরাহ স্থিতিশীল রাখতে এআইভিত্তিক ডাটা বিশ্লেষণ ব্যবস্থা চালুর উদ্যোগ
জুলাই ২৮, ২০২৬
বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীদের হয়রানি, ফের কর্মসূচির হুঁশিয়ারি ককরোচ পার্টির
জুলাই ২৮, ২০২৬

রাকসু ভবনে হামলা ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে রাবির ২ শিক্ষার্থী গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসু ভবনে হামলার ঘটনাকে কেন্দ্র করে রাকসু ও শিবিরের দাবির মুখে অভিযুক্ত দুজনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তে দ্রুত তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল সন্ধ্যায় উপাচার্যের সঙ্গে রাকসু, হল সংসদ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের বৈঠক শেষে এসব সিদ্ধান্ত জানানো হয়।

বৈঠক শেষে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘ভিসি স্যার ১ ঘণ্টা সময় চেয়েছিলেন। সেই সময়ের মধ্যেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য তাকে ধন্যবাদ জানাই। অভিযুক্ত দুজনকে পুলিশ নিজ উদ্যোগে মামলায় গ্রেফতার দেখিয়েছে। তবে আমরা চাই, এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের সবাইকে বিচারের আওতায় আনা হোক।’

এর আগে রাকসু ভবনে হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন রাকসু ও হল সংসদের নেতারা। পরে উপাচার্যের সঙ্গে বৈঠকের পর প্রশাসনের সিদ্ধান্তে কর্মসূচি প্রত্যাহার করা হয়।

এর আগে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারসহ এক নেতার ওপর সাবেক ছাত্রলীগ কর্মীর হামলার অভিযোগকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, হামলা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। এতে রাকসু জিএসসহ চারজন আহত হয়েছেন। পরে অভিযুক্তকে পুলিশে সোপর্দ না করে প্রশাসনিক ব্যবস্থার আশ্বাস দেয়াকে ঘিরেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *