মূল্যস্ফীতি ও ইয়েনের অবমূল্যায়ন জাপানে রেকর্ড ছুঁয়েছে অলংকার বিক্রি
জুলাই ২৭, ২০২৬
হুথি হামলার পর লোহিত সাগরে কমেছে জাহাজ চলাচল, স্বাভাবিক হয়নি হরমুজও
জুলাই ২৭, ২০২৬
মূল্যস্ফীতি ও ইয়েনের অবমূল্যায়ন জাপানে রেকর্ড ছুঁয়েছে অলংকার বিক্রি
জুলাই ২৭, ২০২৬
হুথি হামলার পর লোহিত সাগরে কমেছে জাহাজ চলাচল, স্বাভাবিক হয়নি হরমুজও
জুলাই ২৭, ২০২৬

বিশ্বকাপ ঘিরে অনলাইন প্রতারণা বিশ্বজুড়ে ৩৫ হাজার ভুয়া ওয়েবসাইট শনাক্ত

 

বিশ্বজুড়ে প্রায় ৩৫ হাজারের বেশি ওয়েবসাইট শনাক্ত করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো। এসব ওয়েবসাইট ফিফা ও টুর্নামেন্টের অফিশিয়াল পেজগুলোর নকল করে তৈরি করা হয়েছিল।

ফুটবল বিশ্বকাপের জনপ্রিয়তা ব্যবহার করে অনলাইন প্রতারকরা ব্যাপকভাবে প্রতারণা চালিয়েছে বলে জানায় সাইবার নিরাপত্তা সংস্থাটি।

প্রতিবেদন অনুযায়ী, সাইটগুলো মূলত লাইভ স্ট্রিমিং ও টিকিট বিক্রির কথা বলে ব্যবহারকারীদের ক্রেডিট কার্ড ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়। অনেক ক্ষেত্রে ব্যবহারকারীদের ঝুঁকিপূর্ণ আর্থিক ও ট্রাভেল বুকিং সাইটেও নিয়ে যাওয়া হয়।

সাইবার বিশেষজ্ঞরা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ফলে ভুয়া সাইটগুলো দেখতে হুবহু আসল ওয়েবসাইটের মতো মনে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *