নাজিরপুর যুদ্ধ দিবস
জুলাই ২৭, ২০২৬
ইরান যুদ্ধেও বাড়েনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের শেয়ারদর
জুলাই ২৭, ২০২৬
নাজিরপুর যুদ্ধ দিবস
জুলাই ২৭, ২০২৬
ইরান যুদ্ধেও বাড়েনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের শেয়ারদর
জুলাই ২৭, ২০২৬

চা শিল্পের উন্নয়নে সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

 

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সঙ্গে শিল্পটির বিদ্যমান সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানের লক্ষ্যে একটি সমন্বিত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।

গতকাল বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে দেশের চা শিল্পের উন্নয়ন নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সভায় দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা এ শিল্পের বর্তমান অবস্থা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। একই সঙ্গে তারা এ শিল্পের টেকসই উন্নয়নের লক্ষ্যে কিছু দাবি ও প্রস্তাব উপস্থাপন করেন।

সভায় চা শিল্পকে দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে।’

প্রধানমন্ত্রী চা বাগান মালিকদের বিদ্যমান ঋণের দায় সহজীকরণ এবং স্বল্প সুদে ঋণ প্রদানের বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন। পাশাপাশি চা চাষের অনুপযোগী বাগানে সৌরবিদ্যুৎ উৎপাদনের অনুমতি দেয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার কথা জানান। এ ধরনের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নেও প্রয়োজনীয় অর্থনৈতিক সহায়তা দেয়ার আশ্বাস দেন তিনি।

এছাড়া চা শিল্পের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধান প্রণয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং চা শিল্পসংশ্লিষ্ট কমিটির প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং চা বাগান মালিক ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *