তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
জুলাই ২২, ২০২৬
দুর্ঘটনা
জুলাই ২২, ২০২৬
তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
জুলাই ২২, ২০২৬
দুর্ঘটনা
জুলাই ২২, ২০২৬

বিপৎসীমার ওপর চার নদীর পানি, ১০ জেলায় বন্যার শঙ্কা

নদ-নদীর পানি বাড়া অব্যাহত থাকায় চারটি নদী স্টেশন বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

একই সঙ্গে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ১০ জেলায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হয়েছে। গতকাল এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পাউবো জানিয়েছে, বর্তমানে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ (সিলেট) ও মারকুলি (সুনামগঞ্জ), সুরমা নদীর ছাতক (সুনামগঞ্জ) এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা (নেত্রকোনা) স্টেশন বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪-৪৮ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার অববাহিকার লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম; সুরমা-কুশিয়ারা, সারিগোয়াইন ও যাদুকাটা অববাহিকার সিলেট ও সুনামগঞ্জ; সোমেশ্বরী অববাহিকার নেত্রকোনা এবং আত্রাই অববাহিকার নওগাঁ জেলায় বন্যার ঝুঁকি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *