দুই ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদ সভার তারিখ ঘোষণা
জুলাই ২১, ২০২৬
বিবর্তিত তিকিতাকায় বদলে যাওয়া স্পেন
জুলাই ২১, ২০২৬
দুই ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদ সভার তারিখ ঘোষণা
জুলাই ২১, ২০২৬
বিবর্তিত তিকিতাকায় বদলে যাওয়া স্পেন
জুলাই ২১, ২০২৬

ফাইনালে হাতাহাতি, আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে তদন্তে নামছে ফিফা

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফেরান তোরেসের গোলে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। ম্যাচ শেষ হতেই দুই দলের খেলোয়াড়র ও স্টাফদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা খুইয়েছে আর্জেন্টিনা। ম্যাচের পর মাঠে স্প্যানিশ ফুটবলারদের গায়ে হাত তুলতে ও তর্ক করতে দেখা গেছে আর্জেন্টাইন ফুটবলারদের। সেসব ঘটনায় বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়।মাঠে ঘটে যাওয়া সেসব নিন্দনীয় ঘটনায় এবার আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্তে নামতে যাচ্ছে ফিফা।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফেরান তোরেসের গোলে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। ম্যাচ শেষ হতেই দুই দলের খেলোয়াড়র ও স্টাফদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, স্পেনের দানি ওলমো, রদ্রি ও গাভিসহ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর ফিফা আর্জেন্টিনার নাহুয়েল মলিনা, লিয়ান্দ্রো পারেদেস এবং সহকারী কোচ ফাবিয়ান আয়ালার ভূমিকা তদন্তের আওতায় আনতে যাচ্ছে।

ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বদলি হওয়া অধিনায়ক রদ্রিসহ স্পেনের খেলোয়াড়রা মাঠে দৌড়ে ঢুকলে মলিনা তাকে ধাক্কা দেন, যা দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের জন্ম দেয়। এরপরই সহকারী কোচ আয়ালাকে দেখা যায় দানি ওলমোর গলা চেপে ধরতে। সেসময় পারেদেসও এরিক গার্সিয়ার গলা চেপে ধরেন এবং গাভিকে ধাক্কা দিয়ে ফেলে দেন।

পরিস্থিতি আরো উত্তপ্ত হওয়ার আগেই আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি এগিয়ে এসে দুই পক্ষকে শান্ত করেন। শেষ পর্যন্ত বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো গেলেও পুরো ঘটনার তদন্ত শুরু করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *