স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ৪২৯তম পর্ষদ সভা অনুষ্ঠিত
জুলাই ২০, ২০২৬
চট্টগ্রাম অঞ্চলে বন্যা মিল, গুদাম ও কৃষকের মজুদ ধান-চাল ডুবে বড় ক্ষতি
জুলাই ২০, ২০২৬
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ৪২৯তম পর্ষদ সভা অনুষ্ঠিত
জুলাই ২০, ২০২৬
চট্টগ্রাম অঞ্চলে বন্যা মিল, গুদাম ও কৃষকের মজুদ ধান-চাল ডুবে বড় ক্ষতি
জুলাই ২০, ২০২৬

ইরাকে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত

গত শুক্রবার জর্ডানে মার্কিন ঘাঁটিতে যে স্থানে ইরান হামলা চালিয়েছিল, সেখানে তল্লাশি চালিয়ে ‘অজ্ঞাত ব্যক্তির মানবদেহের অবশিষ্টাংশ’ পাওয়া গেছে।

ইরাকে ইরানের হামলায় এক মার্কিন সেনা নিহত হয়েছেন। উত্তর ইরাকে চালানো এই হামলার ঘটনায় আহত হয়েছেন আরো একজন। গত শনিবার (১৮ জুলাই) এই ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, ভূপাতিত একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত বিস্ফোরক নিরাপদে নিষ্ক্রিয় করার (নিয়ন্ত্রিত বিস্ফোরণ) সময় ওই সেনা নিহত হন বলে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে। একই ঘটনায় আহত হন আরেক মার্কিন সেনাসদস্য।

সেন্টকম আরো জানিয়েছে, গত শুক্রবার জর্ডানে মার্কিন ঘাঁটিতে যে স্থানে ইরান হামলা চালিয়েছিল, সেখানে তল্লাশি চালিয়ে ‘অজ্ঞাত ব্যক্তির মানবদেহের অবশিষ্টাংশ’ পাওয়া গেছে। তার পরিচয় নিশ্চিত করতে পরীক্ষা-নিরীক্ষা চলছে বলেও জানানো হয়েছে।

মূলত সাম্প্রতিক দিনগুলোতে উভয় পক্ষই একে অপরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার অভিযোগ করেছে। ওয়াশিংটন ইতোমধ্যেই ইরানের বন্দরগুলোর ওপর আবারও অবরোধ আরোপ করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *