বিষাদেই বিদায় মেসির
জুলাই ২০, ২০২৬
গোল্ডেন বল রদ্রির
জুলাই ২০, ২০২৬
বিষাদেই বিদায় মেসির
জুলাই ২০, ২০২৬
গোল্ডেন বল রদ্রির
জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ থেকে ফিফার আয় ১৫০০ কোটি ডলার

৪৮ দলের বিশ্বকাপ আয়োজন করে ইতিহাস গড়া ফিফা এবার আয়েও রেকর্ড গড়ল।

গতকাল শেষ হওয়া ২৩তম ফিফা বিশ্বকাপ থেকে মোট দেড় হাজার কোটি ডলার (প্রায় ১ লাখ ৮৪ হাজার ৬৮৬ কোটি টাকা) আয় করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

ব্রিটেনের সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এক প্রতিবেদনে ফিফার আয়ের এ তথ্য জানিয়েছে। যদিও গতকাল পর্যন্ত ফিফা আনুষ্ঠানিকভাবে এ তথ্য প্রকাশ করেনি। গার্ডিয়ান জানিয়েছে, বিশ্বকাপ শেষেই আয়ের তথ্য জানাতে পারে ফিফা। বিশ্বকাপ শুরুর আগে এবারের আসর থেকে ১ হাজার ১০০ কোটি ডলার আয়ের প্রাক্কলন করেছিল ফিফা। যদিও প্রকৃত আয় তাদের প্রত্যাশাকে অনেক ছাড়িয়ে গেল। ফিফার আয়ের বড় একটি অংশ এসেছে হসপিটালিটি প্যাকেজ আর টিকিট বিক্রির খাত থেকে। উচ্চমূল্যের সেকেন্ডারি টিকিট মার্কেট থেকেও বড় অংক এসেছে ফিফার কোষাগারে। সেকেন্ডারি টিকিট মার্কেটে ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকে ১৫ শতাংশ কমিশন নিয়েছে ফিফা। এতে সংস্থাটির আয় বেড়েছে।

ফিফার বিপুল এ আয়ের ভাগ পাবে সংস্থাটির প্রতিটি সদস্য দেশ। অর্থাৎ, এ থেকে আর্থিকভাবে লাভবান হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। যদিও কে কত পাবে, সেটি এখনো চূড়ান্ত করেনি ফিফা। গার্ডিয়ান

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *