ঝড়ো হাওয়ার শঙ্কায় দেশের ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা
জুলাই ১৯, ২০২৬
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত
জুলাই ১৯, ২০২৬চট্টগ্রামের লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে মো. আজিজুল হক (৫০) নামের এক উপপরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সহকর্মীরা তাকে ফোনে না পেয়ে থানার কোয়ার্টারে তার কক্ষে গিয়ে বিছানায় মৃত অবস্থায় দেখতে পান।
মো. আজিজুল হকের বাড়ি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া এলাকায়। তিনি মৃত আনোয়ারুল হকের ছেলে। তার দুই স্ত্রী ও তিন সন্তান রয়েছে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, লোহাগাড়া থানার এসআই আজিজুল হক স্ট্রোক করে মারা গেছেন। তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, এটি স্বাভাবিক মৃত্যু।
এখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ পুলিশ লাইনে নেয়া হবে। সেখান থেকে পরিবারের কাছে আইনানুযায়ী তার মৃতদেহ হস্তান্তরসহ যাবতীয় কাজ সম্পন্ন করা হবে।


