বিদায় ফ্রান্স, ফাইনালে স্পেন
জুলাই ১৫, ২০২৬
পাল্টাপাল্টি হামলা হরমুজে জাহাজ চলাচল কমেছে, বেশির ভাগই ব্যবহার করছে ইরানের রুট
জুলাই ১৬, ২০২৬
বিদায় ফ্রান্স, ফাইনালে স্পেন
জুলাই ১৫, ২০২৬
পাল্টাপাল্টি হামলা হরমুজে জাহাজ চলাচল কমেছে, বেশির ভাগই ব্যবহার করছে ইরানের রুট
জুলাই ১৬, ২০২৬

মেসির মার্কারের মেসি-মুগ্ধতা

Argentina Zambia WCup Soccer

আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে আজ কঠিন এক দায়িত্ব সামলাতে হবে ইংল্যান্ডের ২১ বছর বয়সী ডিফেন্ডার নিকো ও’রেইলিকে।

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির ‘মার্কার’ তিনি। মেসিকে চোখে চোখে রেখে তার গোল প্রচেষ্টাগুলো নস্যাৎ করে দিতে হবে তাকে। ‘টার্গেট’ মেসি বলেই তিনি এ কঠিন কাজটিও আনন্দের সঙ্গে করতে প্রস্তুত আছেন আর মেসিকে সফলভাবে রুখে দিয়ে তিনি বিশ্বকাপ জয়ের স্বপ্নও পূরণ করতে চান।

চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের কোচ টমাস টুখেলের ফার্স্ট চয়েস লেফট ব্যাক এ নিকো। তবে আজ তার কাজটি জীবনের কঠিনতম। ৩৯ বছর বয়সী মেসি আছেন জীবনের সেরা ফর্মে। ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলা এ সুপারস্টার আট গোল করে দলকে নিয়ে গেছেন সেমিফাইনালে। ২০০৬ সালে মেসি যখন প্রথমবার বিশ্বকাপ খেলতে নামেন তখন নিকো এক বছরের শিশু। আজ তিনি ইংল্যান্ড দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার। তিনি মেসিকে সেরা ফুটবলার হিসেবে অভিহিত করে বলেন, ‘আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। এমন সুযোগ জীবনে একবারই আসে। তিনি ক্যারিয়ারের শেষ লগ্নে আছে। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়, তিনি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। হ্যাঁ, আমি এ চ্যালেঞ্জ নিতে চাই।’

মেসিতে মুগ্ধ হলেও বড় স্বপ্ন দেখছেন এবং বিশ্বকাপ নিয়ে উদযাপনের ছবি মনে আঁকছেন তিনি। তার কথায়, ‘আমার জীবনে বড় স্বপ্ন আছে এবং সবসময়ই এমন স্বপ্ন দেখেছি। বিশ্বকাপে প্রতিটি মিনিট আমি উপভোগ করেছি। এরপর একটি বড় অর্জনের (বিশ্বকাপ) স্বপ্ন দেখছি। প্রতি রাতেই। একসঙ্গে উদযাপন করছি ড্রেসিংরুমে। এরপর দেশে ফিরে দেখব, সবাই উদযাপন করছে।’

মেসিকে প্রশংসায় ভাসালেন ইংল্যান্ডের গোলকিপার জর্ডান পিকফোর্ড। তার দৃষ্টিতে আর্জেন্টাইন তারকা সর্বকালের সেরাদের একজন। তবে তার কণ্ঠে প্রত্যয়, নিজেদের সব বিভাগে নির্ভর করার মতো খেলোয়াড় আছে। তিনি বলেন, ‘আমি মেসিকে নিয়ে বলব, কেননা সে এ খেলাটির সর্বকালের সেরাদের একজন। কিন্তু আমাদের স্কোয়াডের মান ও আক্রমণ, রক্ষণে আমাদের যে মেধা আছে, আমাদের যে একতা, সেটাও আপনি উপেক্ষা করতে পারবেন না। তিন বিভাগেই আমাদের মেধাবী খেলোয়াড় আছে এবং বুধবার (আজ) সবকিছু একত্র করে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা কেবল মেসিকে নিয়েই কথা বলতে পারি না। আর্জেন্টিনা ভালো দল এবং তারা বিশ্ব চ্যাম্পিয়ন।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *