চার মাসেও আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করতে না পারা সরকারের সক্ষমতার প্রশ্ন তোলে: ইসলামী আন্দোলন
জুলাই ১৪, ২০২৬
ঢাকার জলাবদ্ধতা নিরসন ও বাসযোগ্যতা ফেরানো ১৪ ইকোপার্ক ও ৫৫ ওয়াটার পার্ক নির্মাণের সুপারিশ ড্যাপে, তিন বছরে নেয়া হয়নি কোনো উদ্যোগ
জুলাই ১৫, ২০২৬
চার মাসেও আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করতে না পারা সরকারের সক্ষমতার প্রশ্ন তোলে: ইসলামী আন্দোলন
জুলাই ১৪, ২০২৬
ঢাকার জলাবদ্ধতা নিরসন ও বাসযোগ্যতা ফেরানো ১৪ ইকোপার্ক ও ৫৫ ওয়াটার পার্ক নির্মাণের সুপারিশ ড্যাপে, তিন বছরে নেয়া হয়নি কোনো উদ্যোগ
জুলাই ১৫, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে সভাপতি করে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি ঘোষণা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের নিমিত্তে সুপারিশপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য গঠিত ‘সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি’ গঠন করেছে জাতীয় সংসদ।

এ কমিটি ঘোষণার মাধ্যমে জনগণের রায়কে অসম্মান জানানো হয়েছে উল্লেখ করে সংসদ থেকে ওয়াকআউট করে বেরিয়ে যায় বিরোধী দল। কাঠামোগতভাবে ১৭ সদস্যবিশিষ্ট হবে এ কমিটি। তবে বিরোধী দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের নাম না দেয়ায় বাকি ১২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

গতকাল ১২ সদস্যের নাম প্রস্তাব করে সংসদের সামনে চিফ হুইপ নুরুল ইসলাম সংসদ নেতার পক্ষ থেকে সংসদে উত্থাপন করেন এবং তা কণ্ঠভোটে পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের (কক্সবাজার-১) সভাপতিত্বে গঠিত কমিটির সদস্যরা হলেন চিফ হুইপ নূরুল ইসলাম মণি (বরগুনা-২), আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান (ঝিনাইদহ-১), অ্যাডভোকেট জয়নাল আবেদীন (বরিশাল-৩), জোনায়েদ আব্দুর রহিম সাকি (ব্রাহ্মণবাড়িয়া-৬), আন্দালিব রহমান পার্থ (ভোলা-১), নুরুল হক (পটুয়াখালী-৩), মীর মোহাম্মদ হেলাল উদ্দীন (চট্টগ্রাম-৫), ফারজানা শারমিন পুতুল (নাটোর-১), ব্যারিস্টার শাকিলা ফারজানা (সংরক্ষিত নারী আসন-১), মো. মাহমুদুল হক রুবেল (শেরপুর-৩) এবং মো. অলি উল্লাহ (বরগুনা-১)।

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি ঘোষণার প্রতিক্রিয়ায় ওয়াকআউট করার কারণ হিসেবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জাতীয় সংসদে বলেন, ‘এ কমিটিতে আমরা সদস্যের নাম দেব না, সে বিষয়টি আমরা স্পষ্ট করেছি। কনসেপচুয়ালি আমরা এটি গ্রহণ করিনি। জাতির কাছে আমরা ওয়াদাবদ্ধ। গণভোটে হ্যাঁ হলে আমরা সেটি বাস্তবায়ন করব বলেছিলাম। এরই প্রেক্ষিতে আমরা জাতীয় সংসদ ও সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটি শপথ নিয়েছিলাম। আমাদের দুটি শপথই বিদ্যমান আছে বলে আমরা মনে করি। ওটাকে বাইপাস করার জন্য এ কমিটি গঠন করা হলে আমরা প্রত্যাখ্যান করছি। আমরা আমাদের আগের অবস্থানেই আছি।’

মন্ত্রণালয় সম্পর্কিত ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন: জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত আরো ছয়টি কমিটি গঠন করা হয়েছে। এর আগে অর্থ, পরিকল্পনা ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন করা হয়েছিল।

গতকাল প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মণি আলদাভাবে কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে; শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামকে; পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে সংরক্ষিত আসনে বিএনপিদলীয় এমপি জহরত আদিব চৌধুরীকে; বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের খালেদ হোসেন মাহবুবকে; স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে বরিশাল-৩ আসনের এমপি জয়নুল আবেদীনকে; পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে রাজশাহী-৩ আসনের বিএনপির এমপি মোহাম্মদ শফিকুল হক মিলনকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *