হরমুজে ট্রাম্প প্রস্তাবিত ২০ শতাংশ ফি’র আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন
জুলাই ১৪, ২০২৬
বীরের সংবর্ধনা পেলেন হালান্ডরা
জুলাই ১৪, ২০২৬
হরমুজে ট্রাম্প প্রস্তাবিত ২০ শতাংশ ফি’র আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন
জুলাই ১৪, ২০২৬
বীরের সংবর্ধনা পেলেন হালান্ডরা
জুলাই ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বিটকয়েনের দাম কমেছে প্রায় ২ শতাংশ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হয়েছে নতুন করে উত্তেজনা।

এর প্রভাব পড়েছে ক্রিপ্টোকারেন্সির বাজারে। বিশ্ববাজারে ভূরাজনৈতিক অস্থিরতার কারণে দাম কমেছে বিটকয়েনের। সপ্তাহের ব্যবধানে এর দাম ১ দশমিক ৯৪ শতাংশ কমেছে। বর্তমানে ক্রিপ্টোকারেন্সির শীর্ষ টোকেনটির দাম ৬২ হাজার ৮০০ ডলারের বেশি। খবর অ্যারাবিয়ান বিজনেস।

লেনদেনের শুরুতে গতকাল বিটকয়েনের দাম সাময়িকভাবে ৬৪ হাজার ২৫০ ডলার ছাড়িয়ে যায়। কিন্তু দুই দেশের মধ্যকার উত্তেজনার খবর আসতেই দাম কমতে শুরু করে। গত সপ্তাহে ইরানের ওপর মার্কিন হামলার পরও বিটকয়েনের দাম ৬৪ হাজার ডলারের কাছাকাছি ছিল।

বিটকয়েনের দাম সাম্প্রতিক সময় একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করছে। ১ জুলাইয়ে বিটকয়েনের দাম কমে ৫৭ হাজার ৮০০ ডলারে নামে। সেখান থেকে প্রায় ১১ শতাংশ ঘুরে দাঁড়িয়ে দাম ৬৪ হাজার ৭০০ ডলারে ওঠে।

বাজার বিশ্লেষকরা বলছেন, ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ীরা এখন তেলের দাম, ডলারের অবস্থান ও সুদহারের পূর্বাভাসের মতো বৈশ্বিক পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন।

বাজার বিশ্লেষক নাগহাম হাসান জানান, বিটকয়েন এখন মূলত তিনটি কারণে চাপের মুখে রয়েছে। এগুলো হলো অস্থির ভূরাজনৈতিক পরিস্থিতি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নতুন আইপিও কোম্পানির দিকে বিনিয়োগকারীদের ঝুঁকে পড়া।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হওয়া ও কোনো স্থায়ী চুক্তি না হওয়া পর্যন্ত বাজারে সতর্কতা বজায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *