হাম ও হামের উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু
জুলাই ১৪, ২০২৬
হরমুজে ট্রাম্প প্রস্তাবিত ২০ শতাংশ ফি’র আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন
জুলাই ১৪, ২০২৬
হাম ও হামের উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু
জুলাই ১৪, ২০২৬
হরমুজে ট্রাম্প প্রস্তাবিত ২০ শতাংশ ফি’র আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন
জুলাই ১৪, ২০২৬

ট্রাম্পের দাবি, ‘মোজতবা খামেনি ৯০ শতাংশ শেষ’

ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এ সময় দেশটির শীর্ষ সামরিক নেতাদেরও হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামরিক সক্ষমতা ও শীর্ষ নেতৃত্ব কার্যত ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে তিনি জানান, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিও ৯০ শতাংশ শেষ। খবর এনডিটিভি।

ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এ সময় দেশটির শীর্ষ সামরিক নেতাদেরও হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

ট্রাম্প আরো বলেন, ‘খোমেনি চলে গেছে’। এ সময় যদিও তিনি ১৯৮৯ সালে মারা যাওয়া আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাম উচ্চারণ করেন। তবে প্রসঙ্গ অনুযায়ী তিনি ২৮ ফেব্রুয়ারি যুদ্ধে নিহত হওয়া আলি খামেনিকেই বোঝাতে চেয়েছেন। এরপর তিনি বলেন, ‘তার ছেলেও এবার ৯০ শতাংশ শেষ।’

গত সপ্তাহে বাবার জানাজায় অনুপস্থিত ছিলেন মোজতবা খামেনি। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আলি খামেনির সঙ্গে তিনিও আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। এখন তার শারীরিক অবস্থা ও বর্তমান অবস্থান নিয়ে নানা জল্পনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *