ইতিহাসের হিসাব চুকানোর সেমিফাইনাল
জুলাই ১৩, ২০২৬
কুমিল্লায় কোমরসমান পানি মাড়িয়ে কেন্দ্রে পরীক্ষার্থীরা, নৌকা–ভ্যানে পৌঁছে দিল প্রশাসন
জুলাই ১৩, ২০২৬
ইতিহাসের হিসাব চুকানোর সেমিফাইনাল
জুলাই ১৩, ২০২৬
কুমিল্লায় কোমরসমান পানি মাড়িয়ে কেন্দ্রে পরীক্ষার্থীরা, নৌকা–ভ্যানে পৌঁছে দিল প্রশাসন
জুলাই ১৩, ২০২৬

আর্জেন্টিনার জয়রথ স্বাভাবিক নয়: মেসি

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার জয়রথকে ‘স্বাভাবিক নয়’ বলে অভিহিত করেছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি।

গতকাল সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে তিনবারের বিশ্বজয়ী আর্জেন্টিনা। ফলে আর্জেন্টিনার ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা ধরে রাখার সম্ভাবনা তৈরি হয়েছে। গতকাল জয় শেষে মেসি বলেন, ‘এটা ভালো লাগছে যে আমাদের মতোই আর্জেন্টিনার মানুষ সময়টা উপভোগ করছে। আমাদের সময় এখন এমনই কাটছে। গ্রুপটি (আর্জেন্টিনা দল) এমন কিছু করছে, যা স্বাভাবিক নয়—বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে প্রতিটি ম্যাচ জেতা, শীর্ষ চারে থাকা, আরেকটি সেমিফাইনাল খেলা এবং শিরোপা ধরে রাখার আশা বাঁচিয়ে রাখা। এসব আসলে স্বাভাবিক নয়, তাই আমরা খুব উপভোগ করছি। জানি না, এমনটি আর হবে কিনা। এর আগে আমরা বহু বছর বিশ্ব চ্যাম্পিয়ন ছিলাম না, কাজেই সামনে যে সময়টুকু আসে, তা উপভোগ করা ও মূল্য দেয়া উচিত। এখন সেমিফাইনালের জন্য আমাদের তৈরি হওয়ার সময়।’

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে মেসি বলেন, ‘অবশ্যই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বিশেষ গুরুত্ববহ। কারণ তারা ফুটবলের পরাশক্তি এবং পরাশক্তির সঙ্গে ম্যাচ সবসময় আলাদা হয়। ব্যক্তিগত এই প্রথম তাদের বিপক্ষে খেলতে যাচ্ছি আমি। ইংল্যান্ড ছাড়া বাকি সবার সঙ্গেই খেলেছি। এ কারণেও ম্যাচটি আমার কাছে তাৎপর্যপূর্ণ।’ ইএসপিএন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *