সংরক্ষিত হয়নি ঢাকার ৫ ওয়াটার রিটেনশন পন্ড
জুলাই ১৩, ২০২৬
আবাসস্থলে আহত বাঘিনীকে ফিরিয়ে দিতে পারাকে ‘মাইলফলক’ বলছেন সংশ্লিষ্টরা
জুলাই ১৩, ২০২৬
সংরক্ষিত হয়নি ঢাকার ৫ ওয়াটার রিটেনশন পন্ড
জুলাই ১৩, ২০২৬
আবাসস্থলে আহত বাঘিনীকে ফিরিয়ে দিতে পারাকে ‘মাইলফলক’ বলছেন সংশ্লিষ্টরা
জুলাই ১৩, ২০২৬

আজও বৃষ্টি, কোথাও ভারি বর্ষণের শঙ্কা— কয়েক দিন অব্যাহত থাকার পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিনও দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতি ভারি বর্ষণের ইঙ্গিত দিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে বলা হচ্ছে, দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।

আজ ঢাকার আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৬ ডিগ্রি এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

পরবর্তী দিনগুলোর পূর্বাভাস

গতকাল দেয়া আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্য বিভাগগুলোর কিছু কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী বুধবার থেকে বৃষ্টির কেন্দ্র কিছুটা দক্ষিণাঞ্চলের দিকে সরে যেতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এসব বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এর পরদিনও একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের অন্য বিভাগগুলোর কিছু কিছু এলাকায়ও বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনজুড়েই দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এদিকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সব ধরনের স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *