রয়টার্সকে টেলিফোনে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা
জুলাই ১১, ২০২৬
বিশ্ববাজারে দাম নিম্নমুখী ইউরিয়া কিনতে বৈশ্বিক সরবরাহকারীদের সঙ্গে নতুন করে দরকষাকষিতে বিসিআইসি
জুলাই ১১, ২০২৬
রয়টার্সকে টেলিফোনে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা
জুলাই ১১, ২০২৬
বিশ্ববাজারে দাম নিম্নমুখী ইউরিয়া কিনতে বৈশ্বিক সরবরাহকারীদের সঙ্গে নতুন করে দরকষাকষিতে বিসিআইসি
জুলাই ১১, ২০২৬

চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় (চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলা) আগামীকাল শনিবারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের (বিষয় কোড-২৭৫) পরীক্ষাটি স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।’

এছাড়া বিদ্যুৎ না থাকায় সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিং করে এলাকায় বিষয়টি জানিয়ে দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।

এর আগে ৮ জুলাইয়ের পরীক্ষাও স্থগিত হয়েছিল।

এদিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার এইচএসসি পরীক্ষার পাশাপাশি ওই সব জেলার মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আজকের পরীক্ষাও (আলিম ও এইচএসসি বিএমটি) স্থগিত করা হয়েছে। গতকাল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্যান্য শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অন্যান্য জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

গত ৫ জুলাই থেকে চট্টগ্রামে ভারি বৃষ্টিপাত শুরু হয়। এর মধ্যে ৭ জুলাই চট্টগ্রামে ৪৩ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাত হয়। এতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। টানা বৃষ্টিতে আশপাশের জেলা, উপজেলাও প্লাবিত হয়েছে। পাহাড়ধসে মৃত্যু হয়েছে ২৯ জনের। এমন পরিস্থিতিতে এসব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *