বৃষ্টির কান্না শুনে কাউকে মনে পড়ে কেন?
জুলাই ১০, ২০২৬
আইজিইউর প্রতিবেদন এক বছরের ব্যবধানে বাংলাদেশে এলএনজি আমদানি বেড়েছে ৩২%
জুলাই ১১, ২০২৬
বৃষ্টির কান্না শুনে কাউকে মনে পড়ে কেন?
জুলাই ১০, ২০২৬
আইজিইউর প্রতিবেদন এক বছরের ব্যবধানে বাংলাদেশে এলএনজি আমদানি বেড়েছে ৩২%
জুলাই ১১, ২০২৬

কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বেড়েছে

গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই লেকের পানি বেড়েছে। এতে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে।

আজ শুক্রবার কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, প্রথম ইউনিটে ৪২, দ্বিতীয় ইউনিটে ৪২, তৃতীয় ইউনিটে ৩৫, চতুর্থ ইউনিটে ৩০ এবং পঞ্চম ইউনিটে ৩০ মেগাওয়াট মিলে মোট ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে কাপ্তাই লেকে পানি প্রবাহ বৃদ্ধির ফলে এ উৎপাদন বেড়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে উৎপাদন আরো বাড়বে বলে জানান তিনি।

বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, এ সময় রুলকার্ভ অনুযায়ী লেকে পানি থাকার কথা ৯০ দশমিক ৩১ ফুট মীন সী লেভেল (এমএসএল)। বর্তমানে পানি আছে ৮৫ দশমিক ৪৪ ফুট এমএসএল| লেকে সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

উল্লেখ্য, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ প্রকৃতির ওপর নির্ভরশীল। কাপ্তাই লেকে পানি বেড়ে গেলে বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট একসঙ্গে চালু থাকলে ২৩০ থেকে ২৪২ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *