১০ মাসে যশোর কর অঞ্চলে ৯৭১ কোটি টাকার রাজস্ব আহরণ
জুলাই ৮, ২০২৬
৭৫০ কোটি টাকা ব্যয়েও মিলছে না সুফল, সামান্য বৃষ্টিতে ডুবছে খুলনা নগরী
জুলাই ৮, ২০২৬
১০ মাসে যশোর কর অঞ্চলে ৯৭১ কোটি টাকার রাজস্ব আহরণ
জুলাই ৮, ২০২৬
৭৫০ কোটি টাকা ব্যয়েও মিলছে না সুফল, সামান্য বৃষ্টিতে ডুবছে খুলনা নগরী
জুলাই ৮, ২০২৬

পর্যটক, কক্সবাজার, সৈকত, প্রবাল এক্সপ্রেস বাতিল

এরপর সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সাংবাদিক সম্মেলনে টানা বৃষ্টিতে রেলের সার্বিক অবস্থা তুলে ধরবেন।

বৃষ্টির পানিতে রেললাইন ডুবে দুপুর থেকে চট্টগ্রামে আটকে থাকা পর্যটক এক্সপ্রেসসহ চারটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। তবে কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের যাত্রা চট্টগ্রাম পর্যন্ত বাতিল হলেও চট্টগ্রাম থেকে ঢাকায় একই সময়ে ঢাকায় যাত্রী পরিবহন করেছে।

রেলওয়ে সূত্র জানায়-প্রবাল এক্সপ্রেস ও সৈকত এক্সপ্রেস রেলের কন্টোল অর্ডার নং ২২৭ ও কক্সবাজারগামী পর্যটক ও কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেন রেলের ২২৯ নং কন্টোল অর্ডারে বাতিল করা হয়েছে। রেলপথে পানি উঠে যাওয়াসহ কানেক্টিং রেকের মাধ্যমে উভয়মুখী ট্রেনগুলো পরিচালনার কারণে দীর্ঘ বিলম্বে একসঙ্গে চারটি ট্রেন বাতিল করতে হয়েছে। বাতিল হওয়া ট্রেনের টিকিটের অর্থ যাত্রীদের ফেরত দেয়া হচ্ছে। অনলাইনে টিকিট ক্রয়কারী যাত্রীরা স্ব স্ব মাধ্যমে এবং কাউন্টার থেকে ক্রয়কৃত টিকিট অফলাইনে টিকিটের অর্থ ফেরত পাবে।

এদিকে চট্টগ্রাম অঞ্চলের রেলের উদ্ভুত সংকট পরিদর্শনে আসছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। প্রতিমন্ত্রী গতকাল মঙ্গলবার রাতে যাত্রা শুরু করে ঢাকা-চট্রগ্রাম রুটের তুর্না এক্সপ্রেসে বুধবার সকালে চট্টগ্রাম নেমে পানিতে জলাবদ্ধ রেলপথ সহ একাধিক স্থান পরিদর্শন করবেন। এরপর সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সাংবাদিক সম্মেলনে টানা বৃষ্টিতে রেলের সার্বিক অবস্থা তুলে ধরবেন।

প্রসঙ্গত, টানা কয়েকদিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম জুড়ে জলাবদ্ধতায় কক্সবাজার রুটের ষোলশহর-জান আলী হাট সেকশনে রেললাইনের উপর ১৪ ইঞ্চি পানি উঠে যায়। একারণে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি দুপুরে ষোলশহর স্টেশনের কিছুদুর গিয়ে আটকে যায়। পরে ট্রেনটি প্রথমে ষোলশহর ও পরবর্তীতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ফিরিয়ে আনা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *