রাঙ্গামাটিতে পাহাড় ধসের আশঙ্কা, প্রশাসনের মাইকিং
জুলাই ৭, ২০২৬
সিটিজেন সিকিউরিটিজের বিরুদ্ধে বিএসইসির তদন্ত কমিটি
জুলাই ৭, ২০২৬
রাঙ্গামাটিতে পাহাড় ধসের আশঙ্কা, প্রশাসনের মাইকিং
জুলাই ৭, ২০২৬
সিটিজেন সিকিউরিটিজের বিরুদ্ধে বিএসইসির তদন্ত কমিটি
জুলাই ৭, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার উত্তরবঙ্গের কৃষকরা ৪০ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন

উত্তরবঙ্গের (রাজশাহী ও রংপুর বিভাগ) অর্থনৈতিক সম্ভাবনাকে পূর্ণমাত্রায় বিকশিত করতে ৩ হাজার কোটি টাকার একটি বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

এখান থেকে কৃষকরা ৪০ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন। কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে গতকাল এ-সংক্রান্ত সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, উত্তরবঙ্গে প্রচুর কৃষিপণ্য উৎপাদন হলেও আধুনিক ফসল-উত্তর ব্যবস্থাপনা, বাজারজাত অবকাঠামোর সীমাবদ্ধতা, বিশেষায়িত হিমাগারের অভাব এবং অপর্যাপ্ত প্রক্রিয়াকরণ শিল্পের কারণে প্রকৃত অর্থনৈতিক সম্ভাবনা বিকশিত হচ্ছে না। এ নেতিবাচক প্রভাব দূর করতে এবং সম্পূর্ণ কৃষি মূল্য শৃঙ্খলকে গতিশীল করার উদ্দেশ্যে তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্যের মাধ্যমে তহবিলটি গঠন করা হয়েছে।

তিন বছর মেয়াদি এ তহবিলের অর্থ চারটি মূল খাতে নির্দিষ্ট শতকরা হারে বিতরণ করা হবে। এর মধ্যে কৃষি উৎপাদন খাতের জন্য ১৫ শতাংশ অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এ খাতে গ্রাহক পর্যায়ে ঋণের সর্বোচ্চ সীমা ৩০ লাখ টাকা। কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহন, বাজারজাত ও অবকাঠামো খাত এবং কৃষিজাত বা কৃষিভিত্তিক পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ খাতের জন্য ৩৫ শতাংশ করে মোট ৭০ শতাংশ অর্থ বরাদ্দ রাখা হয়েছে। উভয় খাতেই সর্বোচ্চ ঋণসীমা নির্ধারণ করা হয়েছে ৪০ কোটি টাকা। এছাড়া কৃষিপণ্য ও কৃষিভিত্তিক পণ্যের রফতানি খাতের জন্য বরাদ্দকৃত বাকি ১৫ শতাংশ অর্থ থেকে গ্রাহকরা সর্বোচ্চ ১৫ কোটি টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। তবে গ্রাহকের প্রকৃত চাহিদার ভিত্তিতে ব্যাংকগুলো ঋণের এ সীমা সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত হ্রাস বা বৃদ্ধি করতে পারবে এবং বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনক্রমে খাতভিত্তিক বরাদ্দের হারও পরিবর্তন করা যাবে।

এ তহবিলের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে সর্বোচ্চ ৪ শতাংশ সুদ বা মুনাফা হারে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। অন্যদিকে গ্রাহক পর্যায়ে এর হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৯ শতাংশ। এক্ষেত্রে কৃষি উৎপাদন খাতের ঋণের সর্বোচ্চ মেয়াদ হবে তিন মাসের গ্রেস পিরিয়ডসহ ১৮ মাস। আর সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও রফতানি খাতের ঋণের জন্য তিন-ছয় মাসের গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত সময় পাওয়া যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *