দুই জেলায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু
জুলাই ৭, ২০২৬
রাখাইন সমীকরণ চীন বাংলাদেশ ভারত যেভাবে নতুন করে মিয়ানমারের ভবিষ্যৎ লিখছে
জুলাই ৭, ২০২৬
দুই জেলায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু
জুলাই ৭, ২০২৬
রাখাইন সমীকরণ চীন বাংলাদেশ ভারত যেভাবে নতুন করে মিয়ানমারের ভবিষ্যৎ লিখছে
জুলাই ৭, ২০২৬

খাগড়াছড়িতে গুলিতে ৩ যুবক নিহত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মধুমঙ্গল পাড়ায় সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে তিন যুবক নিহত হয়েছেন। গতকাল উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রিয়েল চাকমা (২১), পদ্ম চাকমা (১৯) ও ধনা চাকমা (২০)। এদের মধ্যে রিয়েল চাকমা পানছড়ির আলীচান পাড়ার বাসিন্দা। অন্য দুজনের বাড়ি রাঙ্গামটি জেলায়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুই রাউন্ড তাজা গুলিসহ ১৪ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, নিহত তিন যুবক সন্তু লারমা সমর্থিত আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) সক্রিয় সদস্য ছিলেন। তারা দলছুট হয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন। ঘটনার আগে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে আসেন ওই তিন যুবক। বাজার থেকে টমটমে করে ফেরার পথে মধুমঙ্গল পাড়ায় পৌঁছালে একটি সিএনজির গ্যারেজের সামনে ওত পেতে থাকা প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাদের গুলি করে। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। নিহতরা জেএসএস ছেড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কালেক্টর হিসেবে কাজ করার জন্য যোগাযোগ করছিলেন বলেও পৃথক সূত্রে জানা গেছে। তবে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা দাবি করেন, এ ঘটনা জেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *