পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ
জুলাই ৬, ২০২৬
বিসিক বর্ষা মেলার উদ্বোধনীতে শিল্পমন্ত্রী
জুলাই ৬, ২০২৬
পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ
জুলাই ৬, ২০২৬
বিসিক বর্ষা মেলার উদ্বোধনীতে শিল্পমন্ত্রী
জুলাই ৬, ২০২৬

মাছ ধরতে গিয়ে মিলল মর্টার শেল

নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত এলাকায় ৬০ মিলিমিটারের একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পাহাড়ি ছড়ার পানিতে মাছ ধরতে গিয়ে এটির সন্ধান পায় কয়েকজন কিশোর। শনিবার দুপুরে উপজেলার সীমান্ত লাগোয়া ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভবানীপুর গ্রামের কয়েকজন কিশোর পাহাড়ি ছড়ার পানিতে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় কাদা-মাটির ভেতরে তারা একটি লোহার বস্তু দেখতে পায়। পরে ওই গ্রামের বাসিন্দা আমজাদ আলীর ছেলে তামিম সেটি বাড়িতে নিয়ে আসে। আমজাদ আলী বিষয়টি জানালে বিজিবি ঘটনাস্থলে গিয়ে বস্তুটিকে ৬০ মিলিমিটারের অবিস্ফোরিত মর্টার শেল হিসেবে শনাক্ত করে। নেত্রকোনা ৩১ বিজিবির অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী জানান, বোম্ব ডিসপোজাল দলের সঙ্গে সমন্বয় করে উদ্ধার মর্টার শেলটি ধ্বংস করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *