বিদ্যুৎস্পৃষ্ট
জুলাই ৬, ২০২৬
পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ
জুলাই ৬, ২০২৬গতকাল বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ফরিদপুরে দুজন এবং চট্টগ্রাম, ঝালকাঠি ও রংপুরে একজন করে রয়েছেন। প্রতিনিধিদের খবর—
ফরিদপুর: নগরকান্দায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন মাহিম মাতুব্বর (২২) ও রফিজুল মাতুব্বর (২২)। ঢাকা-বরিশাল মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা দেখে ব্রেক করতে গিয়ে তারা সড়কে পড়ে যান। তখন সাকুরা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়।
ঝালকাঠি: ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে বাসের সুপারভাইজার মনির হোসেন (৩৫) নিহত হয়েছেন। একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়।
চট্টগ্রাম: চট্টগ্রামের মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৮) নিহত হয়েছেন। দায়িত্বে যাওয়ার সময় বিপরীতমুখী অটোরিকশার সঙ্গে তার সংঘর্ষ হয়।
রংপুর: গঙ্গাচড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় রঙ্গন গোস্বামী (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় শাহপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।


