এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত সাড়ে ২৭ হাজার
জুলাই ৫, ২০২৬
জুলাইয়ে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের দায়িত্ব —প্রধানমন্ত্রী
জুলাই ৫, ২০২৬
এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত সাড়ে ২৭ হাজার
জুলাই ৫, ২০২৬
জুলাইয়ে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের দায়িত্ব —প্রধানমন্ত্রী
জুলাই ৫, ২০২৬

এক ইলিশের দাম প্রায় ২৩ হাজার টাকা

 

চাঁদপুরের বড়স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রের মাছের আড়তে প্রায় তিন কেজি ওজনের একটি ইলিশ ২২ হাজার ৭৯৮ টাকায় বিক্রি হয়েছে।

গতকাল দুপুরে মাছটি বিক্রির জন্য চাঁদপুর বড়স্টেশন মাছ বাজারে আনা হয়। পরে অনিক নামে এক ব্যবসায়ী মাছটি কিনে নেন।

চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারের শান্তি আড়তের সম্রাট ব্যাপারী জানান, মাছটির ওজন ছিল ২ কেজি ৯৯০ গ্রাম। প্রতি মণের দাম উঠেছে ৩ লাখ ৫ হাজার টাকা। সে হিসাবে প্রতি কেজির দাম দাঁড়িয়েছে ৭ হাজার ৬২৫ টাকা। বড় সাইজের ইলিশের চাহিদা বেশি থাকায় এ দাম উঠেছে।

জানা গেছে, শুক্রবার রাতে নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জেলে সুজনের জালে মাছটি ধরা পড়ে। পরে বেশি দামের আশায় সেটি চাঁদপুরের বড়স্টেশন পাইকারি মাছ বাজারে আনা হয়। বাজারে আনার পর মাছটি এ দামে বিক্রি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *