
৩ বোনের মৃত্যু
জুলাই ৫, ২০২৬
যশোরে ছয় মাসে ১৬ খুন যশোরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।
জুলাই ৫, ২০২৬নারায়ণগঞ্জ ও চুয়াডাঙ্গায় পৃথক ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয় আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য ও এক সোর্স হামলার শিকার হন। অন্যদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বেপরোয়া গতিতে বাইক চালাতে নিষেধ করায় দুই পুলিশ সদস্যকে মারধর করা হয়। প্রতিনিধিদের খবর—
নারায়ণগঞ্জ: সোনারগাঁয় মোটরসাইকেল ছিনতাই মামলার আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হন পুলিশের তিন সদস্য ও তাদের এক সোর্স। গতকাল দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ধারালো অস্ত্রের আঘাতে আহতদের মধ্যে তিন পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গুরুতর অবস্থায় সোর্স মাসুম মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন ও কনস্টেবল মাইনুল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় অভিযুক্ত দুই ভাই সাগর ও সজলকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে।
চুয়াডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলার বণ্ডবিল রেলগেটে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে দুই পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের সহায়তায় চার কিশোরকে আটক করে পুলিশ।
আটক কিশোররা হলো চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়ার শুকুর আলীর ছেলে সাকিব (১৭), সাইফুল ইসলামের ছেলে আহমেদ হোসেন (১৭), রায়হান আহম্মেদের ছেলে রাজ (১৮) ও আব্দুল্লাহ মন্ডলের ছেলে আব্দুল (১৬)।
আহত পুলিশ সদস্যরা হলেন আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শোভন কুমার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা।
এ ব্যাপারের আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিকাশ চন্দ্র জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় চার কিশোরকে আটক করা হয়েছে।


