খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু
জুলাই ৪, ২০২৬
তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
জুলাই ৪, ২০২৬
খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু
জুলাই ৪, ২০২৬
তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
জুলাই ৪, ২০২৬

পাকিস্তানে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত অন্তত ৪০

 

বাসটি বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারের দিকে যাচ্ছিল। পথে অন্য একটি বিকল বাসের যাত্রীদেরও ওই বাসে তুলে নেয়া হয়। ফলে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে চলার সময় পাহাড়ি অঞ্চলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রায় ৭০-৮০ ফুট গভীর পাথুরে খাদে পড়ে যায়।

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। কোয়েটা থেকে পেশোয়ারগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে পাহাড়ি খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। আজ শুক্রবার দেশটির বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী ধানা সার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর আল জাজিরা।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ এপিকে জানিয়েছেন, বাসটি বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারের দিকে যাচ্ছিল। পথে অন্য একটি বিকল বাসের যাত্রীদেরও ওই বাসে তুলে নেয়া হয়। ফলে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে চলার সময় পাহাড়ি অঞ্চলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রায় ৭০-৮০ ফুট গভীর পাথুরে খাদে পড়ে যায়।

জোব জেলার জরুরি সেবা কেন্দ্রের প্রধান সানাউল্লাহ শেরানি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৪০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্তত আটজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এলাকাটি অত্যন্ত দুর্গম ও পাহাড়ি হওয়ায় প্রাথমিক পর্যায়ে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়। পরে হাইড্রোলিক কাটার ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে বাস কেটে মরদেহ ও আহতদের উদ্ধার করা হয়।

স্থানীয় পুলিশ প্রশাসনের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে স্থানীয় প্রশাসন।

এদিকে এ দুর্ঘটনায় গভীর শোক ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *