সিরাজগঞ্জে ভাঙনে যমুনাগর্ভে শতাধিক বাড়ি ও প্রতিষ্ঠান
জুলাই ৪, ২০২৬
রংপুরে পেঁয়াজ সংরক্ষণে আশা জাগাচ্ছে এয়ার ফ্লো মেশিন
জুলাই ৪, ২০২৬
সিরাজগঞ্জে ভাঙনে যমুনাগর্ভে শতাধিক বাড়ি ও প্রতিষ্ঠান
জুলাই ৪, ২০২৬
রংপুরে পেঁয়াজ সংরক্ষণে আশা জাগাচ্ছে এয়ার ফ্লো মেশিন
জুলাই ৪, ২০২৬

মোরেলগঞ্জে সোমবার থেকে চলবে ফেরি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদী ফেরিঘাট গতকাল সকাল ৬টা থেকে তিনদিনের জন্য বন্ধ রয়েছে।

ঘাটের সংস্কারকাজ শেষে সোমবার থেকে ফেরি চলাচল পুনরায় চালু হবে। ফলে এ সময়ে সাইনবোর্ড বগী আঞ্চলিক মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও যানবাহন চালকরা বিকল্প পথে চলাচল করছেন।

ঘাট কর্তৃপক্ষ জানায়, গতকাল সকাল থেকেই ফেরিঘাটের উভয় প্রান্তের বেইলি সেতুর পাটাতন খুলে সংস্কার ও বারইখালী প্রান্তের পন্টুন মেরামতের কাজ শুরু হয়েছে। নিরাপত্তার স্বার্থে সংস্কার চলাকালে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

সড়ক বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে সোমবার সকাল ৬টা থেকে পানগুছি নদী ঘাটে ফেরি চলাচল ও যানবাহন পারাপার স্বাভাবিক হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *