বান্দরবানে গত বছরের প্রশ্নে এইচএসসি পরীক্ষা
জুলাই ৪, ২০২৬
সিরাজগঞ্জে ভাঙনে যমুনাগর্ভে শতাধিক বাড়ি ও প্রতিষ্ঠান
জুলাই ৪, ২০২৬
বান্দরবানে গত বছরের প্রশ্নে এইচএসসি পরীক্ষা
জুলাই ৪, ২০২৬
সিরাজগঞ্জে ভাঙনে যমুনাগর্ভে শতাধিক বাড়ি ও প্রতিষ্ঠান
জুলাই ৪, ২০২৬

দেশের ৯ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

 

ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

দেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আজ শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ঝোড়ো হাওয়া ও বৈরী আবহাওয়ার পূর্বাভাসের কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *