ভুল সিদ্ধান্তে বাড়ানো যায়নি গ্যাসের মজুদ দেশে উৎপাদনে থাকা গ্যাস ক্ষেত্রের মজুদ নেমে এসেছে ৬ টিসিএফে
জুলাই ৪, ২০২৬
রাবির শহীদ জিয়াউর রহমান হল সিট বরাদ্দ বাতিলের পরও হলে থাকছেন দুই নেতা
জুলাই ৪, ২০২৬
ভুল সিদ্ধান্তে বাড়ানো যায়নি গ্যাসের মজুদ দেশে উৎপাদনে থাকা গ্যাস ক্ষেত্রের মজুদ নেমে এসেছে ৬ টিসিএফে
জুলাই ৪, ২০২৬
রাবির শহীদ জিয়াউর রহমান হল সিট বরাদ্দ বাতিলের পরও হলে থাকছেন দুই নেতা
জুলাই ৪, ২০২৬

তিন জেলায় সড়কে শিশুসহ ৫ জন নিহত

দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত গাজীপুর, নোয়াখালী ও মাদারীপুর জেলায় এসব দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো অন্তত দুজন।

মাদারীপুরের শিবচর উপজেলায় কাভার্ডভ্যান চাপায় নারী ও শিশুসহ দুজন নিহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শিবচর-কুতুবপুর আঞ্চলিক সড়কের মোড়লকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দ্বিতীয় খণ্ড ইউনিয়নের বিথী আক্তার (৩৫) ও তার ভাতিজি আয়েশা আক্তার (৯)। দুর্ঘটনায় ভ্যানচালক লিটন মিয়াসহ দুজন আহত হয়েছেন। গুরুতর আহত লিটনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, বিথী আক্তার পরিবারের সদস্যদের নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে মোড়লকান্দি এলাকায় তাদের বহনকারী ব্যাটারিচালিত ভ্যানটি উল্টে যায়। এ সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান এসে তাদের চাপা দেয়। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালীর সোনাইমুড়ীতে বাসের নিচে চাপা পড়ে হাসনা জান্নাত নামে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে চাটখিল-সোনাইমুড়ী-রামগঞ্জ আঞ্চলিক সড়কের ঢাকা পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসনা চাটখিল পৌরসভার মো. হাসানের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মায়ের সঙ্গে নানার বাড়ি যাচ্ছিল হাসনা। ঢাকা পোল এলাকায় তারা সড়ক পার হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় হাসনা হঠাৎ মায়ের হাত ছেড়ে দৌড় দেয়। তাৎক্ষণিক রামগঞ্জ থেকে ঢাকাগামী ‘হিমালয় পরিবহনের’ একটি বাস তাকে চাপা দেয়। পরে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক বাস ও চালককে আটকের চেষ্টা চালাচ্ছে।

গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান গতকাল সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন ঢাকার কেরানীগঞ্জের কাওসার আহমেদ (২৪) ও সোলাইমান হোসেন (২২)। তারা দুজন একে অন্যের বন্ধু ছিলেন।

পুলিশ জানায়, চার বন্ধু দুটি মোটরসাইকেলে করে কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহে যাচ্ছিলেন। জৈনা বাজার এলাকায় একটি মাছবাহী ট্রাক উল্টো পথে আসছিল। এতে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ঘটনাস্থলেই ওই দুই তরুণের মৃত্যু হয়। পুলিশ ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *