জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি
জুলাই ৩, ২০২৬
ঘনীভূত হতে পারে লঘুচাপ, পাঁচ দিন বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
জুলাই ৩, ২০২৬
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি
জুলাই ৩, ২০২৬
ঘনীভূত হতে পারে লঘুচাপ, পাঁচ দিন বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
জুলাই ৩, ২০২৬

গাজীপুরে পাঁচ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরে লিথী গ্রুপের পাঁচটি পোশাক কারখানা একসঙ্গে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক পক্ষ।

এতে কারখানাগুলোতে কর্মরত প্রায় আড়াই হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। গত বুধবার গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় কারখানার প্রধান ফটকে এ বিষয়ে নোটিস টানিয়ে দেয়া হয়। বন্ধ ঘোষণা করা কারখানাগুলো হলো অ্যাপারেল-২১ লিমিটেড, ফমকম ফ্যাশন লিমিটেড, ফমকম ডায়িং লিমিটেড, ফমকম প্রিন্টিং লিমিটেড ও ফমকম নিটিং লিমিটেড।

এ বিষয়ে কথা বলতে কারখানার নোটিসে থাকা মুঠোফোন নম্বরে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি। গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, ‘বিভিন্ন কারণ দেখিয়ে গতকাল থেকে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *