১১ দলের কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে: গোলাম পরওয়ার
জুলাই ২, ২০২৬
তারেক রহমানের চীনা কূটনীতি: সুযোগ ও প্রাপ্তির ঝুলিতে কি আছে
জুলাই ২, ২০২৬
১১ দলের কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে: গোলাম পরওয়ার
জুলাই ২, ২০২৬
তারেক রহমানের চীনা কূটনীতি: সুযোগ ও প্রাপ্তির ঝুলিতে কি আছে
জুলাই ২, ২০২৬

ভেনিজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় দুই হাজার

ভেনিজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় দুই হাজারে পৌঁছেছে।

এখনো নিখোঁজ রয়েছে প্রায় ৪৩ হাজার মানুষ। উদ্ধার অভিযানে ধীরগতির পাশাপাশি খাদ্য সংকট, সংক্রামক রোগের বিস্তার ও ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সতর্ক করেছে ত্রাণ সংস্থাগুলো। খবর সিএনএন।

গত সপ্তাহে দেশটিতে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভেনিজুয়েলার সরকার, বিরোধী দল, ইউনিসেফ ও নাসার যৌথ হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ১ হাজার ৯৪৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১০ হাজার ৫০০ জনের বেশি। গৃহহীন হয়েছে প্রায় ১৬ হাজার মানুষ। উদ্ধার করা হয়েছে ৬ হাজার ৪০০ জনকে। এছাড়া প্রায় ৫৯ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি ভিত্তিতে প্রায় ৬ লাখ ৮০ হাজার শিশুর মানবিক সহায়তা প্রয়োজন।

ভূমিকম্পের পর অতিগুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার সময়সীমা পেরিয়ে যাওয়ায় চলমান অভিযানে মরদেহ উদ্ধারকেই প্রাধান্য দিচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে এখনো জীবিতদের খুঁজে পাওয়ার আশা একেবারে ছাড়েননি। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়েইরা অঞ্চলের বাতাস লাশের গন্ধে ভারী হয়ে উঠেছে। বিস্তীর্ণ এলাকাজুড়ে ধসে পড়া বহুতল আবাসিক ভবনগুলোর ধ্বংসস্তূপ সরাতে কোদাল, শাবল ও খালি হাত ব্যবহার করছেন স্থানীয়রা।

এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, আগামী তিন মাস দুর্গত পাঁচ লাখ মানুষকে জরুরি খাদ্যসহায়তা দিতে তাদের ৫ কোটি ডলারের জরুরি তহবিল প্রয়োজন। অন্যদিকে, ভূমিকম্পে ভেনিজুয়েলার অন্তত তিনটি স্বাস্থ্য কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাস্তুচ্যুত মানুষের মধ্যে হাম, ম্যালেরিয়া, ইয়েলো ফিভার ও ডেঙ্গু ছড়িয়ে পড়ার ঝুঁকি দ্রুত বাড়ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *