
মধ্যপ্রাচ্যের জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমাচ্ছে এশিয়ার দেশগুলো
জুলাই ২, ২০২৬
জুলাই অভ্যুত্থানে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় ক্ষোভ জামায়াতের
জুলাই ২, ২০২৬যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো আয়োজন করেছে ২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপ। এবারের আসরটি সবদিক থেকে ইতিহাস গড়েছে। এর আগে তিন দেশ মিলে কখনো বিশ্বকাপ আয়োজন করেনি। আবার ৪৮টি দেশও অতীতে কোনো বিশ্বকাপে খেলেনি। ফুটবলের গ্রেটেস্ট শো অন আর্থ এবার তাই পেয়েছে বাড়তি মাত্রা। এ উন্মাদনায় শামিল হয়েছেন দেশের শীর্ষ করপোরেট ব্যক্তিত্বরাও। তারা এ বিশ্বকাপে নিজেদের পছন্দের দল, পছন্দের খেলোয়াড় নিয়ে ভাবনার কথা জানিয়েছেন। তুলে এনেছেন বিশ্বকাপ নিয়ে শৈশবের স্মৃতি—
বিশ্বকাপ ফুটবলে সবসময়ই আমার প্রিয় দল ব্রাজিল, যারা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। বর্তমান দলে আমার প্রিয় খেলোয়াড় ম্যাথিউস কুনহা। আমি মনে করি এবার বিশ্বকাপ জিতবে ব্রাজিল।
টিভিতে বিশ্বকাপের খেলা দেখা নিয়ে আমার রয়েছে বিশেষ স্মৃতি। এছাড়া ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে আমার সহকর্মী ও গ্রাহকদের সঙ্গে নিয়ে ব্রাজিল, জার্মানি ও পর্তুগালের মতো তিনটি বড় দলের ম্যাচ সরাসরি মাঠে গিয়ে উপভোগ করেছি। সেই সময় অভিজ্ঞতা হয়েছিল। বিশ্ববরেণ্য তারকাদের অনেক কাছ থেকে দেখার সুযোগ হয়েছে।


