‘যুব ব্যাংক’ খুলতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
জুলাই ২, ২০২৬
চট্টগ্রাম বন্দর কনটেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি বেড়েছে আয়ও
জুলাই ২, ২০২৬
‘যুব ব্যাংক’ খুলতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
জুলাই ২, ২০২৬
চট্টগ্রাম বন্দর কনটেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি বেড়েছে আয়ও
জুলাই ২, ২০২৬

সড়কে শিক্ষার্থীসহ ৬ জনের মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গতকাল স্কুলছাত্রীসহ ছয়জনের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে ফেনীতে দুজন, সাতক্ষীরা, বগুড়া, ভোলা ও রাজবাড়ীতে একজন করে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত:

সাতক্ষীরা: জেলায় তালা-পাইকগাছা সড়কের শাহপুর বাজারের সামনে বাসের চাকায় পিষ্ট হয়ে কুশল সরদার (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত কুশল সরদার তালার নলতা গ্রামের কানাই সরদারের ছেলে। সে উপজেলার বিদে সরকারি উচ্চ বিদ‌্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।

ফেনী: জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল ছাগলনাইয়া উপজেলার মির্জার বাজার ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের বাসিন্দা সাহাব উদ্দিন খোকন (৫৫) ও সদর উপজেলার দক্ষিণ ছনুয়া এলাকার মৃত মকবুল আহম্মদের ছেলে কবির হোসেন (৭২)। ভোলা: জেলার চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল লিয়া বেগম (১৫) নামে মাদরাসার ছাত্রী। গতকাল উপজেলার চেয়ারম্যান বাজার-শশীভূষণ সড়কের জলিল মাঝির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিয়া বেগম উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মো. সফিকুল ইসলামের মেয়ে। সে চেয়ারম্যান বাজার ইসলামিয়া আলিম মাদরাসার দশম শ্রেণীর ছাত্রী।

রাজবাড়ী: জেলার কালুখালীতে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে। গতকাল রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কালুখালী উপজেলার খাগজানা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

বগুড়া: জেলার শেরপুরে পিকআপের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে মোটরসাইকেলে থাকা অন্য আরোহী। গতকাল উপজেলার রণবীরবালা বশির পাগলার মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সুফিয়ান (১৭) উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারপাড়ার শাহীন রানার ছেলে। বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, ‘‌পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *