এআই, জ্বালানি তেল, স্বর্ণ ও ডলারের ওঠানামা এশিয়ার আর্থিক বাজারে উত্থান-পতনের ছয় মাস
জুলাই ১, ২০২৬
স্বার্থের সংঘাত নিয়ে প্রশ্ন ক্রিপ্টো খাতে ১৪০ কোটি ডলার আয় ট্রাম্পের
জুলাই ১, ২০২৬
এআই, জ্বালানি তেল, স্বর্ণ ও ডলারের ওঠানামা এশিয়ার আর্থিক বাজারে উত্থান-পতনের ছয় মাস
জুলাই ১, ২০২৬
স্বার্থের সংঘাত নিয়ে প্রশ্ন ক্রিপ্টো খাতে ১৪০ কোটি ডলার আয় ট্রাম্পের
জুলাই ১, ২০২৬

ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৭০০ ছাড়িয়েছে

 

ভেনিজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ফেরত পাঠানো প্রায় ১৪০ জন আছে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে জীবিত উদ্ধারের সংখ্যা প্রায় ক্ষীণ হয়ে উঠেছে। খবর রয়টার্স।

দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সরকার জানিয়েছে, প্রাণহানির সংখ্যা বাড়ার পাশাপাশি আহতের সংখ্যা প্রায় পাঁচ হাজারে দাঁড়িয়েছে। গৃহহীন হয়ে পড়েছে প্রায় ১৬ হাজার মানুষ। অন্যদিকে, বিরোধী দল পরিচালিত একটি ওয়েবসাইটের দাবি অনুযায়ী, এখনো প্রায় ৪৩ হাজার মানুষ নিখোঁজ।

ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত খুঁজে পাওয়ার আশা ছেড়ে দিচ্ছে উদ্ধারকারী দলগুলো। একুয়েডর ও যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী দলগুলো লা গুয়েইরা রাজ্যের মাকুতো শহরে তাদের উদ্ধার তৎপরতা স্থগিত করেছে। নাসার অনুমান অনুযায়ী, গত ২৪ জুন মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার জোড়া ভূমিকম্পে প্রায় ৫৯ হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ব্যাপক ধ্বংসযজ্ঞ মহাকাশ থেকেও দেখা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *