২০২৬ সালের প্রথমার্ধ পুঁজিবাজারে সূচক বেড়েছে প্রায় ৯০০ পয়েন্ট
জুলাই ১, ২০২৬
মালয়েশিয়ায় বাম্পার ফলন বিনামূল্যে বিক্রি ডুরিয়ান ফল!
জুলাই ১, ২০২৬
২০২৬ সালের প্রথমার্ধ পুঁজিবাজারে সূচক বেড়েছে প্রায় ৯০০ পয়েন্ট
জুলাই ১, ২০২৬
মালয়েশিয়ায় বাম্পার ফলন বিনামূল্যে বিক্রি ডুরিয়ান ফল!
জুলাই ১, ২০২৬

ডলারের বিপরীতে ৪০ বছরের সর্বনিম্নে জাপানি ইয়েন

টোকিও ও নিউইয়র্কের মুদ্রাবাজারে ডলারের বিপরীতে জাপানি ইয়েনের দরপতন অব্যাহত রয়েছে।

গতকাল টোকিওর বাজার খোলার পর ইয়েনের মান গত ৪০ বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে। খবর জাপান টাইমস।

নিউইয়র্কের বাজারে গতকাল প্রতি ডলারের বিপরীতে ইয়েনের বিনিময় হার ১৬১ দশমিক ৯৭-এ পৌঁছায়। ১৯৮৬ সালের ডিসেম্বরের পর ইয়েনের মান আর কখনো এত নিচে নামেনি। গতকাল স্থানীয় সময় সকালে টোকিওর বাজারে প্রতি ডলারের বিপরীতে ইয়েনের দর ১৬২ দশমিক ৪১ পর্যন্ত নেমে যায়। পরে অবশ্য তা সামান্য সামলে ১৬২ দশমিক ২০ ইয়েনে থিতু হয়। বাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মুদ্রাটির মান আরো কমতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

এদিকে মুদ্রার বাজারে দরপতন হলেও জাপানের শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব দেখা গেছে। গতকাল জাপানের প্রধান শেয়ারবাজার সূচক নিক্কেই ২২৫ শূন্য দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। দিন শেষে সূচকটি ৭০ হাজার ৬২ দশমিক ৩২ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। মূলত দুর্বল ইয়েনের কারণে দেশটির রফতানিমুখী কোম্পানিগুলোর আয় বাড়ার সম্ভাবনা তৈরি হওয়ায় শেয়ারবাজারে চাঙ্গাভাব দেখা দিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *