কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার
জুন ২৯, ২০২৬
স্পিকারের দায়িত্ব শেষেই রাজনীতি থেকে অবসরের ভাবনা হাফিজ উদ্দিনের
জুন ২৯, ২০২৬
কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার
জুন ২৯, ২০২৬
স্পিকারের দায়িত্ব শেষেই রাজনীতি থেকে অবসরের ভাবনা হাফিজ উদ্দিনের
জুন ২৯, ২০২৬

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে নিয়মিত থেরাপি ও পুনর্বাসন কার্যক্রমে অংশ নিচ্ছেন তিনি।

সোমবার (২৯ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সোমবার সকালে থেরাপি সেশন শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি উন্মুক্ত স্থানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন মির্জা আব্বাস। এ সময় তিনি হালকা শারীরিক ব্যায়ামও করেন।

শায়রুল জানান, বর্তমানে মালয়েশিয়ার পুসাত রিহ্যাবিলিটাসি নিউরো-রোবোটিক্স অ্যান্ড সাইবারনিক্স কেবাংসান পারকেসো সেন্টারে নিয়মিত পায়ের থেরাপি নিচ্ছেন মির্জা আব্বাস। চিকিৎসকরা তাকে নিয়মিত ফিজিওথেরাপি, হাঁটাচলা এবং হালকা ব্যায়াম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

দলীয় সূত্র জানায়, পুনর্বাসন কার্যক্রমে ইতিবাচক সাড়া দিচ্ছেন তিনি এবং চিকিৎসকদের নির্দেশনা মেনে চিকিৎসা গ্রহণ করছেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার মস্তিষ্কে অস্ত্রোপচার করেন।

পরবর্তীতে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসা শেষে তার অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ফিজিওথেরাপি ও পুনর্বাসনের জন্য মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে বিশেষায়িত পুনর্বাসন চিকিৎসা গ্রহণ করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *