সংসদে প্রধানমন্ত্রী অতীতে বাজেটের আগে-পরে অনেক পণ্যের দাম হঠাৎ বাড়লেও এবার তা হয়নি
জুন ২৯, ২০২৬
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের ৩৬ দিনের কর্মসূচি
জুন ২৯, ২০২৬
সংসদে প্রধানমন্ত্রী অতীতে বাজেটের আগে-পরে অনেক পণ্যের দাম হঠাৎ বাড়লেও এবার তা হয়নি
জুন ২৯, ২০২৬
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের ৩৬ দিনের কর্মসূচি
জুন ২৯, ২০২৬

উজানে ভারী বৃষ্টির শঙ্কা, ডালিয়া পয়েন্টে বিপৎসীমা ছাড়াতে পারে তিস্তার প্রবাহ

আজ সকাল ৯টার তথ্য অনুযায়ী নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি সমতল ছিল ৫২ দশমিক ১৩ মিটার, যা বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচে। গত ১২ ঘণ্টায় এ পয়েন্টে পানি সমতল ১৪ সেন্টিমিটার কমেছে

উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। এ কারণে আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

আজ সকালে এ সংক্রান্ত সর্বশেষ তথ্য ও পূর্বাভাস প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আজ সকাল ৯টার তথ্য অনুযায়ী নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি সমতল ছিল ৫২ দশমিক ১৩ মিটার, যা বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচে। গত ১২ ঘণ্টায় এ পয়েন্টে পানি সমতল ১৪ সেন্টিমিটার কমেছে।

অন্যদিকে রংপুরের কাউনিয়া পয়েন্টে সকাল ৯টায় পানি সমতল ছিল ২৯ দশমিক ২৫ মিটার, যা বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচে। তবে গত ১২ ঘণ্টায় এ পয়েন্টে পানি সমতল ৬৬ সেন্টিমিটার বেড়েছে।

এদিকে সকাল ৮টার তথ্য অনুযায়ী, ভারতের উজানের দোমুহুনি পয়েন্টে পানি সমতল ছিল ৮৫ দশমিক ৫৬ মিটার, যা গত ১২ ঘণ্টায় ২২ সেন্টিমিটার কমেছে। গজলডোবা পয়েন্টে পানি সমতল ছিল ১০৯ দশমিক ৭০ মিটার, যেখানে গত ১২ ঘণ্টায় কোনো পরিবর্তন হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উজানে পানি সমতল কমে যাওয়ায় আগামী ৮ ঘণ্টা পর্যন্ত ডালিয়া পয়েন্টে তিস্তার পানি আরো কিছুটা কমে পরে স্থিতিশীল থাকতে পারে।

তবে উজানে আগামী ৪৮ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় এরপর নদীর পানি আবার বাড়তে পারে। এর ফলে আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *