প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ান্দো প্রতিযোগিতা শুরু
জুন ২৮, ২০২৬
বিসিক চামড়া শিল্পনগরী বিদ্যুৎ ও গ্যাস সংকটে ব্যাহত কার্যক্রম রফতানির লক্ষ্যমাত্রা নিয়ে শঙ্কা
জুন ২৮, ২০২৬
প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ান্দো প্রতিযোগিতা শুরু
জুন ২৮, ২০২৬
বিসিক চামড়া শিল্পনগরী বিদ্যুৎ ও গ্যাস সংকটে ব্যাহত কার্যক্রম রফতানির লক্ষ্যমাত্রা নিয়ে শঙ্কা
জুন ২৮, ২০২৬

হবিগঞ্জ সীমান্তে পুশ-ইন চেষ্টা রুখে দিল বিজিবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্তে গভীর রাতে নিরাপত্তা বাতি বন্ধ করে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়েছে।

তবে তাৎক্ষণিক তৎপরতা ও সীমান্তবাসীর সহযোগিতায় তা জিরো লাইনেই ব্যর্থ করে দিয়েছে ৫৫ বিজিবি। ভারতীয় নাগরিকদের ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তেলিয়াপাড়া বিওপির অধীন ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। তবে কতজনকে পুশ-ইনের চেষ্টা করা হয়েছিল তা বিজিবি নিশ্চিত হতে পারেনি।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠকের প্রস্তাব পাঠানো হয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।

তিনি জানান, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের অবৈধ তৎপরতা রোধে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে।

বিজিবি জানায়, তেলিয়াপাড়া চা বাগানের মিশন লাইন ও বালুগাঙ রাবার বাগানসংলগ্ন সীমান্ত এলাকায় হঠাৎ উচ্চ ক্ষমতাসম্পন্ন নিরাপত্তা বাতি (হাই-ভোল্টেজ সিকিউরিটি লাইট) বন্ধ হয়ে যায়। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানতে পেরে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তে অবস্থান নেয়। পরে অজ্ঞাতসংখ্যক ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা প্রতিহত করা হয়। পুরো অভিযানে স্থানীয় সীমান্তবাসী বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিরো লাইন থেকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *