
পাহাড়পুরে চীনা পর্যটককে হেনস্তা, ‘হিরো নানা’ আটক
জুন ২৩, ২০২৬
ইরানের জ্বালানি তেল বিক্রির ওপর মার্কিন নিষেধাজ্ঞা ৬০ দিনের জন্য প্রত্যাহার
জুন ২৩, ২০২৬বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা ও উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের (বিটিআই) সহকারী অনুষদ সদস্য মো. আশিকুর রহমান জয়ের সঞ্চালনায় এবং পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।


