জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী
জুন ২৩, ২০২৬
জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন
জুন ২৩, ২০২৬
জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী
জুন ২৩, ২০২৬
জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন
জুন ২৩, ২০২৬

দেশব্যাপী আজ প্রতিবাদ মিছিল করবে যুবদল

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে অপপ্রচার, গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। এ লক্ষে আজ মঙ্গলবার (২৩ জুন) সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর এলাকায় প্রতিবাদ মিছিল করবে সংগঠনটির নেতাকর্মীরা।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল সোমবার যুবদলের শীর্ষ নেতাদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সাংগঠনিক ইউনিটকে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানান।

দপ্তরের দায়িত্বে থাকা যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম সোহেল বলেন, বাংলাদেশ যখন একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি স্বার্থান্বেষী মহল দেশের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার, গুজব এবং সংবেদনশীল ধর্মীয় ইস্যুকে ব্যবহার করে সমাজে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা তৈরি করতে চায়।

তিনি বলেন, রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই, যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, আর এবারও এই অপপ্রচারের ‘দাঁতভাঙা’ জবাব দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *