মুখ ঢেকে কথা বলে বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন
জুন ২২, ২০২৬
মেসির পিছু ধাওয়া, বিশ্বকাপে ১৬ গোল ছুঁয়ে দ্বিতীয় স্থানে এমবাপ্পে
জুন ২৩, ২০২৬
মুখ ঢেকে কথা বলে বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন
জুন ২২, ২০২৬
মেসির পিছু ধাওয়া, বিশ্বকাপে ১৬ গোল ছুঁয়ে দ্বিতীয় স্থানে এমবাপ্পে
জুন ২৩, ২০২৬

হালান্ডের জোড়া গোলে নকআউট পর্বে নরওয়ে

দুই গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা চারটিতে উন্নীত করেছেন ২৫ বছর বয়সী হালান্ড। জাতীয় দলের হয়ে শেষ ১২ ম্যাচে তার গোলসংখ্যা এখন ২৪। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫২ ম্যাচে করেছেন ৫৯ গোল

এরলিং হালান্ডের জোড়া গোলে সেনেগালকে ৩-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে স্থান নিশ্চিত করেছে নরওয়ে। বাংলাদেশ সময় আজ ভোরে মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয় পেলেও সহজ ছিল না নরওয়ের পথচলা। খবর এপি।

ম্যাচের ৪৩তম মিনিটে বদলি হিসেবে নেমে মার্কুস পেডারসেন নরওয়েকে এগিয়ে দেন। সেনেগালের অধিনায়ক কালিদু কুলিবালি ও গোলরক্ষক এদুয়ার মঁদির ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন তিনি।

বিরতির পর ৪৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। মার্টিন ওডেগারের পাস ধরে দ্রুত পাল্টা আক্রমণ থেকে বাঁ পায়ের শটে বল জালে পাঠান তিনি। ৫৮তম মিনিটে প্যাট্রিক বার্গের ক্রস ভলিতে জড়িয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন নরওয়ের এ তারকা স্ট্রাইকার।

দুই গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা চারটিতে উন্নীত করেছেন ২৫ বছর বয়সী হালান্ড। জাতীয় দলের হয়ে শেষ ১২ ম্যাচে তার গোলসংখ্যা এখন ২৪। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫২ ম্যাচে করেছেন ৫৯ গোল।

ম্যাচ শেষে নিজের স্বভাবসুলভ আত্মবিশ্বাসী ভঙ্গিতে হালান্ড বলেন, ‘গোল করাই আমার বিশেষত্ব।’

সেনেগালের হয়ে দুটি গোলই করেন ইসমাইলা সার। তিনি ৫৩তম মিনিটে ব্যবধান কমান এবং যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দ্বিতীয় গোলটি করেন। তবে তাতে পরাজয় এড়ানো যায়নি আফ্রিকান দলটির।

গ্রুপ ‘আই’ থেকে দুই ম্যাচে জয় পেয়ে নরওয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে। একই সঙ্গে গ্রুপ থেকে এগিয়ে যাওয়া নিশ্চিত করেছে ফ্রান্সও। গ্রুপ সেরা হতে শুক্রবার ফ্রান্সকে হারাতে হবে নরওয়েকে।

সেনেগাল প্রথমবারের মতো বিশ্বকাপে টানা দুই ম্যাচ হেরে চাপে পড়ে গেছে। শেষ ম্যাচে ইরাককে হারাতে পারলেই কেবল তৃতীয় স্থানধারী দল হিসেবে পরের রাউন্ডে ওঠার আশা বাঁচিয়ে রাখতে পারবে তারা।

ম্যাচ শেষে নরওয়ের খেলোয়াড়রা সমর্থকদের সঙ্গে ঐতিহ্যবাহী ‘ভাইকিং রো’ উদ্‌যাপনে মেতে ওঠেন। ওডেগার ড্রাম বাজান, আর সামনে বসে হালান্ড সমর্থকদের সঙ্গে তাল মিলিয়ে বৈঠা চালানোর ভঙ্গি করেন।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *