ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় গড়ে উঠছে নতুন চাঁদাবাজ গোষ্ঠী
জুন ২৩, ২০২৬
ধানমন্ডিতে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকের উপর জামায়াতের হামলা
জুন ২৩, ২০২৬
ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় গড়ে উঠছে নতুন চাঁদাবাজ গোষ্ঠী
জুন ২৩, ২০২৬
ধানমন্ডিতে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকের উপর জামায়াতের হামলা
জুন ২৩, ২০২৬

অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করল বাংলার জয়যাত্রা

৩১ জন বাংলাদেশি নাবিক নিয়ে ১১৫ দিন পারস্য উপসাগরে আটকে ছিল জাহাজটি। জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে হরমুজ অতিক্রম করে বাংলার জয়যাত্রা

হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)-এর এমভি বাংলার জয়যাত্রা। রাষ্ট্রীয় মালিকানাধীন কার্গো জাহাজটি গত কয়েক মাস মধ্যপ্রাচ্যের তীব্র ভূ-রাজনৈতিক উত্তেজনা, যুদ্ধজনিত অস্থিরতা এবং দীর্ঘ অচলাবস্থার কারণে আটকে পড়েছিল।

৩১ জন বাংলাদেশি নাবিক নিয়ে ১১৫ দিন পারস্য উপসাগরে আটকে ছিল জাহাজটি। জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে হরমুজ অতিক্রম করে বাংলার জয়যাত্রা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসসি জানিয়েছে, ২০১৮ সালে নির্মিত ৩৮ হাজার ৮৯৪ বিডব্লিউটি ধারণক্ষমতাসম্পন্ন এ বাল্ক ক্যারিয়ার বাংকারিং ও প্রয়োজনীয় ক্লিয়ারেন্স প্রক্রিয়া সম্পন্ন করতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরা বন্দরের জলসীমার দিকে এগিয়ে যাচ্ছে। জাহাজটিতে নাবিকরা নিরাপদ ও সুস্থ রয়েছেন।

সিঙ্গাপুরভিত্তিক একটি চার্টারের অধীনে বাংলার জয়যাত্রা গত ২৬ জানুয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে। প্রাথমিকভাবে জাহাজটি কাতারের মেসাইদ বন্দর থেকে ৩৯ হাজার টন স্টিল কয়েল বোঝাই করে ইউএইর জেবেল আলী বন্দরে নিয়ে যায়। জাহাজটি জেবেল আলী বন্দরে অবস্থানকালেই গত ২৮ ফেব্রুয়ারি ওই অঞ্চলে তীব্র সামরিক সংঘাত শুরু হয়। এর মাঝেই গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে স্টিল কয়েল কার্গো সফলভাবে খালাস সম্পন্ন করা হয়।

কার্গো খালাস সম্পন্ন হলেও যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি অতিক্রম অনিশ্চিত হয়ে পড়ে। এ অবস্থায় আরেকটি চার্টারে জাহাজটিকে সৌদি আরবের রাস আল খায়ের বন্দরে পাঠানো হয়। সেখান থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে দক্ষিণ আফ্রিকার কেপ টাউন ও ডারবান বন্দরের উদ্দেশ্যে রওনা করানো হয়।

কিন্তু হরমুজ প্রণালিজুড়ে তীব্র অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজটি ওই এলাকা থেকে বের হতে পারেনি। এর মধ্যে ১৮ এপ্রিল ইরানি নৌবাহিনী নিরাপত্তা ও কৌশলগত কারণ দেখিয়ে হরমুজ প্রণালি দিয়ে বাংলার জয়যাত্রার পারাপারের অনুমতি আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করে। ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলের স্পর্শকাতর যুদ্ধক্ষেত্রে দীর্ঘ সময় এক অভূতপূর্ব অবরুদ্ধ পরিস্থিতির মধ্যে আটকা পড়ে জাহাজটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *