আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী
জুন ২২, ২০২৬
মুখ ঢেকে কথা বলে বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন
জুন ২২, ২০২৬
আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী
জুন ২২, ২০২৬
মুখ ঢেকে কথা বলে বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন
জুন ২২, ২০২৬

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে নেদারল্যান্ডস

হিউস্টনে সুইডেনের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে নেদারল্যান্ডস। মাত্র ১৭ মিনিটের মধ্যে গোল দুটি এসেছে ব্রায়ান ব্রবির পা থেকে।
প্রথমার্ধে ২–০ গোলে এগিয়ে নেদারল্যান্ডস

বাংলাদেশ সময় শনিবার (২০ জুন) রাত ১১টায় শুরু হয় নেদারল্যান্ডস–সুইডেন ম্যাচ।

হিউস্টনে ম্যাচের মাত্র ৫ মিনিটেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। কোডি গাকপোর দারুণ এক পাসে পা ছুঁয়ে গোলটি করেন ব্রায়ান ব্রবি।

১৭ মিনিটে আবারও গোল করে দলকে এগিয়ে নেন তিনি। ডান পাশ থেকে ডেনজেল ডামফ্রিসের বাড়ানো পাসে পা ছুঁয়ে গোল করেছেন সান্ডারল্যান্ড ফরোয়ার্ড। ডাচ জাতীয় দলের জার্সিতে এটি তাঁর তৃতীয় গোল।

প্রথম ম্যাচে তিউনিসিয়াকে হারিয়ে এফ গ্রুপের শীর্ষে আছে সুইডিশরা। অন্যদিকে অন্যতম ফেবারিট নেদারল্যান্ডস প্রথম ম্যাচে ড্র করেছে এশিয়ান দল জাপানের সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *