
মালয়েশিয়ায় রাজকীয় অভ্যর্থনা প্রধানমন্ত্রীকে
জুন ২২, ২০২৬
রাজধানীতে কাল বিক্ষোভ সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য
জুন ২২, ২০২৬দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল মঙ্গলবার সব জেলা ও মহানগর শাখাকে বিক্ষোভ সমাবেশ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
সোমবার দুপুরে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেল ৫টায় সব জেলা ও মহানগরে নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর বিজয় নগরে বিক্ষোভ সমাবেশ ডেকেছে ১১ দলীয় জোট।
সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। সমাবেশে জামায়াত আমিরসহ জোটের দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানান তিনি।


