ক্লিনিকে চিকিৎসা নিতে আসা হনুমানকে উদ্ধার করেছে বন বিভাগ
জুন ২০, ২০২৬
জানুয়ারি-এপ্রিল ’২৬ দেশের বাগানগুলোয় ১৩০% বাড়তি চা উৎপাদন
জুন ২০, ২০২৬
ক্লিনিকে চিকিৎসা নিতে আসা হনুমানকে উদ্ধার করেছে বন বিভাগ
জুন ২০, ২০২৬
জানুয়ারি-এপ্রিল ’২৬ দেশের বাগানগুলোয় ১৩০% বাড়তি চা উৎপাদন
জুন ২০, ২০২৬

ঢাকার বাতাসের মান আজ ‘সহনীয়’

 

বছরের অধিকাংশ সময়ই ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকে। তবে নানা কারণে এর ব্যতিক্রমও দেখা যায়। আজ শনিবার ছুটির দিনে ঢাকার বাতাসের মান ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে।

বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউ এয়ারের বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান ১৩তম। এদিন সকাল ১০টার দিকে ঢাকার বাতাসে দূষণ বা এয়ার কোয়ালিটি ইনডেস্ক স্কোর ছিল ৮৮। সে বিবেচনায় আজ ঢাকার বাতাস ‘সহনীয়’ পর্যায়ে আছে বলে ধরে নেয়া যায়।

হালনাগাদ তথ্য বলছে, আজ বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে বা দূষণের সর্বোচ্চ স্তরে অবস্থান করছে ভারতের দিল্লি (স্কোর ১৬৫)। ১৫৯ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। ১৫৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

এরপর অন্য শহরগুলোর স্কোর যথাক্রমে- কঙ্গোর কিনসাসা ১৫৪, উগান্ডার কামপালা ১৪৩, ইসরায়েলের জেরুজালেম ১২০, চিলির সান্তিয়াগো ১০৮, যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি ১০৬, ব্রাজিলের সাও পাওলো ১০২ এবং কাতারের দোহা ৯৭।

অন্যদিকে, আজ বাতাসের মান সবচেয়ে ভালো অস্ট্রেলিয়ার ক্যানবেরায়। শহরটির দূষণ স্কোর ১৩। এরপরই রয়েছে কানাডার মনট্রিয়াল, অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন, আয়ারল্যান্ডের ডাবলিন, পর্তুগালের লিসবন।

বায়ুমান পর্যবেক্ষণকারী এ সংস্থার সূচক বলছে, বায়ুদূষণের স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তাকে ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত। এছাড়া ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর। ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *