খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল অস্বাস্থ্যকর পরিবেশ ও রোগীদের নিম্নমানের খাবার দেয়ার অভিযোগ
জুন ১৯, ২০২৬
মাদারীপুরে আগুনে পুড়েছে টিসিবির পণ্য
জুন ১৯, ২০২৬
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল অস্বাস্থ্যকর পরিবেশ ও রোগীদের নিম্নমানের খাবার দেয়ার অভিযোগ
জুন ১৯, ২০২৬
মাদারীপুরে আগুনে পুড়েছে টিসিবির পণ্য
জুন ১৯, ২০২৬

কুড়িগ্রাম সীমান্ত শূন্যরেখা থেকে ৪ জনকে সরিয়ে নেয়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ কর্তৃক পুশ-ইন চেষ্টার শিকার নয়জনের মধ্যে দুই শিশু ও তাদের বাবা-মাকে সরিয়ে নেয়া হয়েছে।

ঘটনার পঞ্চম দিনে গতকাল গয়টাপাড়া সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা ছয়জনের মধ্যে ওই চারজনকে আর দেখা যায়নি। স্থানীয়দের ধারণা, গত রাতে বৃষ্টির মধ্যে মানবিক কারণে তাদের সরিয়ে নেয়া হয়েছে। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

রোববার রৌমারীর গয়টাপাড়া সীমান্ত দিয়ে ছয়জন ও ইজলামারী ভন্দুর চর সীমান্ত দিয়ে তিনজনকে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাধায় তারা সীমান্তের শূন্যরেখায় আটকা পড়েন। বর্তমানে শূন্যরেখায় অবস্থান করছেন পাঁচজন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *