ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা এখন ঋণাত্মক
জুন ১৭, ২০২৬
সড়ক দুর্ঘটনা
জুন ১৭, ২০২৬
ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা এখন ঋণাত্মক
জুন ১৭, ২০২৬
সড়ক দুর্ঘটনা
জুন ১৭, ২০২৬

জুন শেষেই বেকার হচ্ছেন প্রাণিসম্পদের ১৪০০ কর্মকর্তা-কর্মচারী

সমাপ্তির পথে প্রাণিসম্পদ খাতের মেগা প্রকল্প ‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প’ (এলডিডিপি)।

আর এর সঙ্গেই ৩০ জুন থেকে একযোগে চাকরি হারাতে যাচ্ছেন ৪৬৫ জন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ও ৯৩০ জন লাইভস্টক ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। সব মিলিয়ে প্রায় ১ হাজার ৪০০ জনবল হঠাৎ বেকার হয়ে পড়ার আশঙ্কায় রয়েছেন। পরিবার নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।

এ পরিস্থিতিতে গতকাল সাভারে প্রকল্পটির সমাপনী অনুষ্ঠানে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ। এ সময় চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। পরে মন্ত্রী তাদের সঙ্গে দেখা করে সহানুভূতি প্রকাশ করে ভবিষ্যতের নতুন প্রকল্পে অগ্রাধিকার দেয়ার আশ্বাস দেন।

গতকাল সাভারে বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবনের সামনে ব্যানার-প্ল্যাকার্ড হাতে জড়ো হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মকর্তা-কর্মচারীরা।

আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের আশ্বস্ত করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘প্রজেক্টটা অনেক বড় ছিল, সাত বছর ধরে চলছিল। তবে নিয়মানুযায়ী এটি প্রজেক্টভিত্তিক হওয়ায় প্রকল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চুক্তিও স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায়।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *